Khelo India Youth Games 2023 Medal Tally Updated: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের ফের শীর্ষে মহারাষ্ট্র, জেনে নিন বাংলার স্থান

এই মুহূর্তে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের নয় নম্বর দিনের শেষে ৩১টি স্বর্ণ, ৩১টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৯০টি মেডেল নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে মহারাষ্ট্র, ৮টি স্বর্ণ, ৭টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৩০টি মেডেল নিয়ে সাত নম্বরে নেমে এসেছে বাংলা।

Khelo India Youth Games 2023 Medal Tally Updated: খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের ফের শীর্ষে মহারাষ্ট্র, জেনে নিন বাংলার স্থান
Khelo India Logo (Photo Credit: Twitter)

ভারত সরকারের 'খেলো ইন্ডিয়া' (Khelo India) উদ্যোগের আওতায় পঞ্চম 'খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস'(Khelo India Youth Games) চলবে ৩০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত। মধ্যপ্রদেশ ও নয়াদিল্লির আটটি শহরে মোট ১১টি ভেন্যুতে ২০২২ সালের খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের আয়োজন করা হয়েছে। গত বছর থেকে খেলো ইন্ডিয়া যুব গেমসের পরিসর বৃদ্ধি পেয়েছে। গত বছর থেকে ২৫টি ক্রীড়া তালিকায় ফেন্সিং(Fencing) এবং জলক্রীড়া ক্যানোয়িং (Canoeing), কায়াকিং (Kayaking) এবং স্ল্যালমকে (Slalom) অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৮-র উদ্বোধনী আসরে খেলো ইন্ডিয়া যুব গেমসে পদক তালিকায় হরিয়ানা শীর্ষে থাকলেও ২০১৯ ও ২০২০-তে খেতাব জিতে নেয় মহারাষ্ট্র। গত বছর হরিয়ানা ১৩৭টি পদক, ৫২টি সোনা, ৩৯টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ জিতেছিল। ৪৫টি সোনা ও ৪০টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১২৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মহারাষ্ট্র।

দেখে নিন খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এর পদক তালিকা

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-এ দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭৩টি সোনা, ৫৮০টি রুপো ও ৭৮৩টি ব্রোঞ্জ সহ মোট ১,৯৩৬টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৬,০০০-এরও বেশি ক্রীড়াবিদ। এই মুহূর্তে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের নয় নম্বর দিনের শেষে ৩১টি স্বর্ণ, ৩১টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৯০টি মেডেল নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে মহারাষ্ট্র, ৮টি স্বর্ণ, ৭টি রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ৩০টি মেডেল নিয়ে সাত নম্বরে নেমে এসেছে বাংলা।

(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 08:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).