IPL 2025: বন্ধ হওয়ার পর নারিনরা কবে ভারত ছাড়ছেন, কোথায় সরতে পারে আইপিএল
আইপিএল ভারত থেকে সরে সংযুক্ত আরবআমিরশাহি সহ বেশ কয়েকটি জায়গায় সরানো নিয়ে আলোচনা চলছে।
ভারত-পাকিস্তানের মধ্য়ে তীব্র উত্তেজনার কারণ ৫৮টি ম্যাচ হওয়ার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল আইপিএল। সপ্তাহখানেক বন্ধ থাকার পর ফের আইপিএল শুরু হতে পারে। তবে সবটা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার ওপর। সব ঠিক থাকলে আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলির পরিবর্তিত সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ কথা--
১) সপ্তাহখানেক পর আইপিএল শুরু হলে অধিকাংশ বিদেশী ক্রিকেটাররাই প্লে অফ থেকে খেলতে পারবেন না। কারণ তাদের দেশের হয়ে খেলার সময় চলে আসবে।
২) আইপিএল ভারত থেকে সরে সংযুক্ত আরবআমিরশাহি সহ বেশ কয়েকটি জায়গায় সরানো নিয়ে আলোচনা চলছে। যেহেতু পাকিস্তান প্রিমিয়র লিগও সংযুক্ত আরবআমিরশাহি-তে সরেছে, তাই আইপিএল সেখানে আয়োজনে অসুবিধা আছে।
বন্ধ হল আইপিএল
Key points to consider regarding #IPL2025's week-long suspension due to heightened military conflict between India and Pakistan.#OperationSindoor pic.twitter.com/oE8lnuVmSp
— Sportstar (@sportstarweb) May 9, 2025
৩) আজ, শুক্রবার রাতেই আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির বিদেশী ক্রিকেটাররা দেশে ফিরে যাচ্ছেন।
৪) বিদেশী ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানো নিয়ে বিসিসিআই কর্তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।
৫) সরকারী নির্দেশিকার পরই ফের আইপিএল শুরু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইপিএল ২০২৫-এর কতগুলো ম্যাচ বাকি এবং কি হবে ভবিষ্যৎ?
আইপিএল ২০২৫-এ এখনও অবধি ৫৮টি ম্যাচ হয়েছে। এখনও ১৬টি ম্যাচ খেলা বাকি আছে যার মধ্যে প্লে-অফ এবং ফাইনাল রয়েছে যা ২৫ মে হওয়ার কথা। আজকের তারিখ ৯ মে অনুযায়ী, গুজরাট টাইটান্স (Gujarat Titans) ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৫ পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে, যার নেট রান রেট +০.৭৯৩। দুইটি অন্যান্য দলও ১৬ পয়েন্টে আছে। তবে বেশী নেট রান রেট (+০.৪৮২) নিয়ে আরসিবি (RCB) দ্বিতীয় স্থানে আছে এবং পিবিকেএস +০.৩৭৬ নেট রান রেট নিয়ে তার পরেই আছে। পঞ্জাব, গুজরাট টাইটন্স এবং আরসিবির তুলনায় একটি অতিরিক্ত ম্যাচ খেলেছে। এখন আদৌ আইপিএল শুরু হবে কিনা সেটা জানা যায়নি। তবে কিছু রিপোর্ট দাবি করছে যে হয়তো বিদেশে বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় হয়তো বাকি ম্যাচগুলি খেলা হতে পারে।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

