MS Dhoni to Retire After IPL 2023: অবসরের পরে ধোনির হাতেই কী ভারতীয় ক্রিকেট ? সংবাদমাধ্যমে জল্পনা তুঙ্গে

MS Dhoni to Retire After IPL 2023: অবসরের পরে ধোনির হাতেই কী ভারতীয় ক্রিকেট ? সংবাদমাধ্যমে জল্পনা তুঙ্গে
MS Dhoni (Photo Credits: Twitter)

দিল্লি, ১৫ নভেম্বর: ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022)  সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ভারতীয় দল। এবার সেই ক্ষতে প্রলেপ লাগাতে  মহেন্দ্র সিংহ ধোনির দ্বারস্থ হয়েছে বিসিসিআই। দলের সাফল্যের জন্য এ বার ধোনিকে বড় দায়িত্ব দিতে চলেছে তারা। একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে  ধোনিকে ভারতের টি-টোয়েন্টি দলের ডিরেক্টর করা হতে পারে। এবং তা কয়েক মাস বা কয়েকটি সিরিজ়ের জন্য নয়, পাকাপাকি ভাবে। তবে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআই বা ধোনি কেউই কোনও মন্তব্য করেননি।সূত্রের খবর এ বারই শেষ আইপিএল খেলতে নামছেন ধোনি। আর খেলোয়াড় হিসাবে দেখা যাবে না তাঁকে। তাই অবসরের পরে ধোনিকে ভারতীয় দলে কোচিংয়ের দায়িত্বেই রাখতে চাইছে বিসিসিআই (BCCI)

বিশ্বকাপে ভারতের খেলা দেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের মনে  হয়েছে  এক সঙ্গে তিনটি ফরম্যাটে কোচিং করাতে গিয়ে সমস্যায় পড়ছেন রাহুল দ্রাবিড়। তাঁর উপরে চাপ বাড়ছে।তাই  দ্রাবিড়ের উপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে খবর।  ধোনি শুধু একজন ভাল খেলোয়াড় তা নয় তার অধিনায়কত্বেই ভারত ১৯৮৩ সালের পর আবার বিশ্বকাপ ( ICC World Cup 2011) হাতে তুলেছে ২০১১ সালে। তাছাড়া ক্রিকেটের ছোট ফরম্যাটে ধোনির দক্ষতার কথা সবার জানা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World cup) ছাড়াও চার বার আইপিএল এর ট্রফি এসেছে তার অধিনায়কত্বে। তাই ছোট ফরম্যাটে ধোনির সেই মগজাস্ত্রকে ব্যবহার করতে চাইছে বিসিসিআই।

এই মুহুর্তে ভারতের বর্তমান টি-টোয়েন্টি দলের অনেক সদস্যই ধোনির অধীনে খেলেছেন, তাই এত বছরের অভিজ্ঞতা ও তাদের সঙ্গে কাটানো সময় ধোনিকে  তাদের সঙ্গে মিশে যেতে সাহায্য করবে বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হয়েছিলেন ধোনি। কিন্তু সে বার ফল ভাল হয়নি। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলিরা। কিন্তু ২০২১ সালে প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে কাজ শুরু করেছিলেন ধোনি। তাই আগের বারের ব্যর্থতার দায় তাঁর উপর দেওয়া যাবে না। এ বার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। অনেক আগে থেকে পাকাপাকি ভাবে ধোনিকে দলের দায়িত্ব দিতে চাইছে তারা।

এই বিষয়ে অবশ্য এখনও কোনও ঘোষণা করেনি বিসিসিআই। চলতি মাসের শেষ সপ্তাহে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বোর্ড সূত্রে খবর, আগে থেকেই ধোনির সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা। বোর্ডের সভায় সিদ্ধান্তের পরে যাতে কোনও সমস্যা না হয় তাই আগে থেকেই তৈরি থাকতে চাইছে রজার বিন্নী-জয় শাহদের বোর্ড।

 

 

(The above story first appeared on LatestLY on Nov 15, 2022 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).