Inter Milan vs Barcelona : আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা বনাম ইন্টার মিলান, জেতার সম্ভাবনা কাদের বেশী

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় সাক্ষাতে মুখোমুখি ইতালির ইন্টার মিলান ও স্পেনের বার্সেলোনা।

Inter Milan vs Barcelona : আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা বনাম ইন্টার মিলান, জেতার সম্ভাবনা কাদের বেশী
Lamine Yamal (Photo Credit: @centregoals/ X)

UCL 2025 Semifinal Inter Milan vs Barcelona Live streaming, Stat

আজ রাতে ফুটবল বিশ্ব মহারণ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় সাক্ষাতে মুখোমুখি ইতালির ইন্টার মিলান ও স্পেনের বার্সেলোনা। গত ৩০ এপ্রিল বার্সেলোনায় ইয়ামালদের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছিল ইন্টার মিলান। ফলে ঘরের মাঠে কিছুটা সুবিধাজনক অবস্থায়  নামছে সিমোনে ইনজাঘি-র মিলান। মিলানের সান সিরো স্টেডিয়ামে হতে চলা এই সেমিফাইনালকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে। অনেক আগেই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

সেমিফাইনালে প্রথম সাক্ষাতের ফল

বার্সেলোনা (৩): ইন্টার মিলান (৩)

(ইয়ামাল, টোরেস, সোমার) (থুরাম, ডামফ্রাইস ২টি)

০-২ পিছিয়ে পড়ে ২-২ করেছিল বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগে দুটি দলের মুখোমুখি সাক্ষাতের হিসেব-

মোট ম্যাচ: ১৩

বার্সেলোনা জয়ী: ৬

ইন্টার মিলান জয়ী: ২

দুই দলের ম্যাচ ড্র: ৩

বার্সালোনা গোল করেছে: ২০টি

ইন্টার মিলান গোল করেছে: ১৩টি

কে কতবার চ্যাম্পিয়ন্স লিগে খেতাব জিতেছে

বার্সেলোনা: ৫ বার

ইন্টার মিলান: ৩বার

কে কতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে

বার্সেলোনা: ৬ বার

ইন্টার মিলান: ৪ বার

এবার কীভাবে সেমিফাইনালে উঠল বার্সেলোনা

কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড-কে দুই সাক্ষাত মিলিয়ে ৫-৩ হারায় বার্সা। ঘরের মাঠে প্রথম সাক্ষাতে ৪-০ জিতেছিল স্পেনের ঐতিহ্যবাহী ক্লাবটি। এরপর জার্মানিতে গিয়ে দুই পর্বের ম্যাচে ১-৩ হারলেও সেমিফাইনালে উঠতে অসুবিধা হয়নি বার্সেলোনার।

প্রি কোয়ার্টার ফাইনালে নাপোলি-কে দুই সাক্ষাত মিলিয়ে ৪-২ হারায় বার্সা।

গ্রুপ লিগে লিগ পর্বে ৫টি জয়, ১টি ড্র, ২টি হারের সুবাদে সবার আগে শেষ করেছিল বার্সা।

আজ রাতে মহারণ

এবার কীভাবে সেমিফাইনালে উঠল ইন্টার মিলান

কোয়ার্টার ফাইনালে দুই পুর্বের সাক্ষাত মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৪-৩ হারিয়ে ছিল ইন্টার মিলান। জার্মানিতে গিয়ে প্রথম পর্বের ম্যাচে ২-১ জিতে এসেছিল ইন্টার। এরপর ইতালির সান সিরো স্টেডিয়ামে ম্যাচ ২-২ ড্র হওয়ায় ইন্টার সেমিতে ওঠে।

প্রি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের ক্লাব ফেয়েনোর্দ-কে দুই পর্ব মিলিয়ে ৪-১ হারিয়ে ছিল ইন্টার মিলান।

গ্রুপ পর্বে ৫টি জয় ২টি ড্র, ১টি হারের সুবাদে শীর্ষে থেকে নক আউটে উঠেছিল ইন্টার মিলান।

দুই দলের সম্ভাব্য একাদশ-

ইন্টার মিলান: ইয়ান সোমার, ভান বিসসিক, ফ্রান্সিসকো আকরেবি, আলেকজান্দ্রো বাস্তোনি, ড্যানজিল ডামফ্রাইস, নিকোলা বারেল্লা, হাকান কালহানোগ্লু, হেনরিক্স খিত্রায়েন, ফেড্রিকো দিমার্কো, লাউতেরো মার্টিনেজ, মার্কাস থুরাম। কোচ/ম্যানেজার-সিমোনে ইনজাঘি।

বার্সেলোনা: ইউসিচ স্কিজেনসি, এরিক গার্সিয়া, রোনাল্ড আরাউজো, পাউ কুবার্সি, ইনিগো মার্টিনেজ, পেদ্রি, গাভি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, রাপিনহা, ফেরান টোরেস। কোচ/ম্যানেজার-হানসি ফ্লিক।

ভারতীয় সময় কটা থেকে শুরু হবে এই ম্যাচ

রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ইন্টার মিলান বনাম বার্সেলোনার সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচটি। রাত ১২টা পেরিয়ে যাওয়ায়, ভারতীয় সময় বুধবার ৭ মার্চ হবে খেলাটি।

ভারতে কোথায় কীভাবে সরাসরি এই সেমিফাইনাল ম্যাচটি দেখা যাবে

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে সরাসরি খেলাটি দেখানো হবে। আর সোনি লিভ অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে খেলাটি দেখা যাবে।

(The above story first appeared on LatestLY on May 06, 2025 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).