PV Sindhu: দারুণ জয়ের পর ইন্দোনেশিয়ায় এবার বাঘের মুখে সিন্ধু

ইন্দোনেশিয়ান ওপেনের শুরুটা দারুণ জয় দিয়ে করলেন ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। দুটি অলিম্পিকে পদকজয়ী হায়দরাবাদের তারকা শাটলার প্রথম রাউন্ডে জিতলেন গ্রেগোরিয়া তুনজাংয়ের বিরুদ্ধে।

PV Sindhu: দারুণ জয়ের পর ইন্দোনেশিয়ায় এবার বাঘের মুখে সিন্ধু
PV Sindhu

ইন্দোনেশিয়ান ওপেনের শুরুটা দারুণ জয় দিয়ে করলেন ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। দুটি অলিম্পিকে পদকজয়ী হায়দরাবাদের তারকা শাটলার প্রথম রাউন্ডে জিতলেন গ্রেগোরিয়া তুনজাংয়ের বিরুদ্ধে। সিন্ধু জিতলেন ২১-১৯, ২১-১৫। এবার শেষ ষোলোর ম্যাচে আগামিকাল, বুধবার সিন্ধুর সামনে এবার তাই জু ইং। তাইওয়ানের তাই জু গত কয়েক বছর ধরেই শক্ত গাঁট সিন্ধুর কাছে।

২০২০ টোকিও অলিম্পিকের সেমিফাইনালে সিন্ধু হেরেছিলেন তাই জু-য়ের কাছে। চলতি মরসুমেও তাই জু-র কাছে বারবার হেরেছেন সিন্ধু। এখনও পর্যন্ত দু জনের মধ্যে মোট ২৪টি ম্যাচ হয়েছে। সিন্ধু সেখানে জিতেছেন মাত্র ৫টি, আর তাই জু বাকি ১৯টি-তে।

দেখুন টুইট

চলতি বছর সিন্ধু সেভাবে ফর্মের মধ্যে নেই। চোটের পর কোর্টে ফিরে কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছেন না হায়দরাবাদের মহাতারকা শাটলার।

(The above story first appeared on LatestLY on Jun 13, 2023 02:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).