Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের মেয়েরা, এশিয়াডে দেশের সপ্তম সোনা

এশিয়ান গেমসে আরও একবার দেশের পতালা তুলে ধরলেন মেয়েরা। মহিলাদের কম্পাউন্ড দলগত তিরন্দাজির ফাইনালে চিনকে হারিয়ে সোনা জিতল ভারত। সোনাজয়ী এই ভারতীয় তিরন্দাজি দলে আছেন জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam),অদিতি স্বামী (Aditi Swami) ও প্রণীত কৌর ((Parneet Kaur)।

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের মেয়েরা, এশিয়াডে দেশের সপ্তম সোনা
Indian Women’s Archery Team won Gold. (Photo Credits:X@WorldArchery)

Asian Games 2026: এশিয়ান গেমসে আরও একবার দেশের পতালা তুলে ধরলেন মেয়েরা। মহিলাদের কম্পাউন্ড দলগত তিরন্দাজির ফাইনালে চিনকে হারিয়ে সোনা জিতল ভারত। সোনাজয়ী এই ভারতীয় তিরন্দাজি দলে আছেন জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam),অদিতি স্বামী (Aditi Swami) ও প্রণীত কৌর ((Parneet Kaur)। হাই-ভোল্টেজ ফাইনালে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারতের মহিলা কম্পাউন্ড তিরন্দাজ দল। গত এশিয়াডেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন ভারতের মেয়েরা। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে পরাস্ত করার পর ফাইনালে ফেভারিট চিনকে হারিয়ে বাজিমাত করলেন জ্য়োতি-অদিতি-প্রণীতরা। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের সপ্তম সোনা। গতকালও দুটি সোনা এসেছিল দেশের মেয়েদের হাত ধরে। আজ, বুধবার দিনের শুরুতেই মহিলা তিরন্দাজদের হাত ধরে এল সোনা।

গোটা ম্যাচ জুড়েই অসাধারণ নিখুঁত নিশানা দেখিয়েছেন ভারতীয় তিরন্দাজরা। চরম চাপের মুখে দাঁড়িয়ে মোট ২৪০ পয়েন্টের মধ্যে ২৩৮ পয়েন্ট স্কোর করেন তাঁরা। এই অভাবনীয় পারফরম্যান্সের মাধ্যমে এশিয়ান গেমসের মঞ্চে পোডিয়ামের শীর্ষস্থান দখলের পাশাপাশি ২৪ অ্যারো ম্যাচের বিশ্বরেকর্ড স্পর্শ করল ভারত।

বিশ্বরেকর্ড গড়ে সোনা ভারতের মেয়েদের

অতীতের সোনালী স্মৃতি ও আধিপত্যের পুনরাবৃত্তি

এই ঐতিহাসিক জয় আন্তর্জাতিক তিরন্দাজিতে ভারতের অপ্রতিরোধ্য আধিপত্যকে আরও একবার প্রমাণ করল। যা ২০২৩ সালের হ্যাংঝু এশিয়ান গেমসের সেই অবিস্মরণীয় সাফল্যের কথা মনে করিয়ে দেয়। তিন বছর আগে হ্যাংঝুতে কম্পাউন্ড তিরন্দাজির পাঁচটি ইভেন্টের সবকটিতেই সোনা জিতে ইতিহাস গড়েছিল ভারত, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল মহিলা দলের এই খেতাবটিও। সেই জয় ভারতীয় তিরন্দাজির ইতিহাসে এক বড় পরিবর্তন এনেছিল এবং দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলগুলোর পাশে বিশ্বমঞ্চে ভারতকে এক পরাশক্তি হিসেবে তুলে ধরেছিল।

পোডিয়ামে উড়ল ভারতের পতাকা

চিনকে টেক্কা ভারতীয় মহিলাদের

চলতি বছর মহাদেশীয় এই মঞ্চে বিশ্বরেকর্ড স্পর্শ করে ভারতীয় দলটি বুঝিয়ে দিল যে তাঁদের সেই ধারাবাহিকতা আজও অটুট। প্রতিপক্ষ চিনের শক্তিশালী চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও চারটি সেটে ঠান্ডা মাথায় একের পর এক নিখুঁত ১০ স্কোর করে স্বর্ণপদক নিশ্চিত করেন ভারতীয় কন্যারা। পরপর দুটি এশিয়ান গেমসে সোনা জয় এবং বিশ্বরেকর্ড স্পর্শ করার এই কীর্তি কেবল ভারতের ঝুলিতে আরও একটি সাফল্য যোগ করল না, বরং দেশের উদীয়মান তরুণ তিরন্দাজদের জন্য এক নতুন অনুপ্রেরণা তৈরি করল।

(The above story first appeared on LatestLY on Sep 30, 2026 08:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).