India vs Pakistan Final: পার্থ প্রতিম চন্দ্র- এই প্রথম এশিয়া কাপ ক্রিকেটের ৪১ বছরের ইতিহাসে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আট বছর পর কোনও টুর্নামেন্টের ফাইনালে ভারত-পাক দ্বৈরথ। এমন সময় জেনে নেওয়া যাক ওয়াঘা সীমান্তের এই দুটি দেশ ফাইনালে একে অপরের বিরুদ্ধে কতবার মুখোমুখি হয়েছে। ভারত ও পাকিস্তান মোট ৮ বার টুর্নামেন্টের ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলেছে। তার মধ্যে ফাইনালে ভারত জিতেছে ৪বার, পাকিস্তান ৪বার। আজ, দুবাইয়ে এশিয়া কাপে ফাইনালে কে জিতে এই পরিসংখ্যানে ৫-৪ এগিয়ে যায় সেটাই দেখার। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাক ফাইনাল হয় ১৯৮৫ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সুনীল গাভাসকরের নেতৃত্বে সেই ফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে পরাস্ত করেছিল ভারত। ফাইনালে জয়ের জন্য ১৭৭ রান তাড়া করতে নেমে কৃষ্ণমাচারী শ্রীকান্তের ৬৬ রানে ভর করে জাভেদ মিঁয়াদাদের দলকে হারিয়ে কাপ জিতেছিল ভারত।
ভারত-পাক ফাইনাল: বিশ্বকাপে ১ বার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১ বার সহ মোট ৮ বার মুখোমুখি হয় দুই দেশ
ঠিক তার পরের বছরেই অসট্রাল-এশিয়া কাপ ক্রিকেটের উত্তেজক ফাইনালে ভারতকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইমরান খানের পাকিস্তান। এরপর ফের ওয়াঘা সীমান্তের দুই দেশ মুখোমুখি হয় ১৯৯৪ সালে। সেই শারজাতেই আজহারউদ্দিনের নেতৃত্বে খেলা ভারতকে ৩৯ রানে হারিয়ে চ্য়াম্পিয়ন হয় সেলিম মালিকের অধিনায়কত্বে খেলা পাকিস্তান। এরপর বাংলাদেশের স্বাধীনতা দিবসে উদযাপনের বিশেষ টুর্নামেন্ট সিলভার জুবলি ইন্ডিপেনডেন্স কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই দেশ। সেই ফাইনাল ছিল তিনটি ম্য়াচের। বেস্ট অফ থ্রি ফাইালের প্রথম ম্য়াচে ভারত জেতে, দ্বিতীয়টিতে জিতেছেল পাকিস্তান। এরপর ঢাকায় শেষ তথা নির্ণায়ক ফাইনালে সৌরভ গাঙ্গুলির স্মরণীয় ১২৪ রানের ইনিংসে ভর করে রশিদ লতিফের দলকে হারিয়ে কাপ জিতেছিল আজহারের টিম ইন্ডিয়া। উত্তেজক ফাইনালে ভারত সেই ৩১৬ রান তাড়া করে জিতেছিল।
বিশ্বকাপের ইতিহাসে একবারই মাত্র হয় ভারত-পাক ফাইনাল
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনাল একবারই হয়। টি-২০ ফর্ম্য়াটের প্রথম আইসিসি বিশ্বকাপের ফাইনালের ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। অতি উত্তেজক সেই ফাইনালে ৫ রানে জয়ী হয় ভারত। নাটকীয় শেষ ওভারে দুরন্ত বল করে ধোনির ভারতকে কাপ এনে দেন যোগিন্দার শর্মা। ফাইনালে ম্য়াচের সেরা হন ইরফান পাঠান (3/16)। দারুণ ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর (৫৪ বলে ৭৫)।
আজকের আগে দুই দেশের শেষ ফাইনালে জেতে পাকিস্তান
এরপর ভারত-পাকিস্তান ফাইনাল হয় ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ইংল্য়ান্ডের ওভালে সেই ফাইনালে সরফরাজ আহমেদের নেতৃত্বে খেলা পাকিস্তান একেবারে ১৮০ রানের বিরাট ব্যবধানে কোহলির ভারতকে হারিয়েছিল। প্রথমে ব্যাট করে পাকিস্তান সেই ফাইনালে ৩৩৮ রান করেছিল, জবাবে টিম ইন্ডিয়া ৩০ ওভারে মাত্র ১৫৮ রানে অল আউট হয়ে যায়।
এক নজরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ফাইনাল-
১) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেট (১৯৮৫ সাল) ফাইনাল- মেলবোর্ন (অস্ট্রেলিয়া)
ভারত ৮ উইকেটে জয়ী
পাকিস্তান: ১৭৬/৯
ভারত: ১৭৭/২ (৪৭.১ ওভার)
ম্য়াচের সেরা- কৃষ্ণমাচারী শ্রীকান্ত (৬৭)
দেখুন সেই ফাইনালের ভিডিও
India won the World Championship of Cricket Final against Pakistan at MCG #ONTHISDAY 10-03-1985. Winning Moment & Captain Sunil Gavasker Post Match Interview With Winning Trophy. This was India's 2nd Big Victory in 2 years. They won WC in England 1983.pic.twitter.com/L5A1KeOzi1
— Zohaib (Cricket King)🇵🇰🏏 (@Zohaib1981) March 10, 2024
---------------
২) অসট্রাল-এশিয়া কাপ ক্রিকেট (১৯৮৬ সাল) ফাইনাল-শারজা
পাকিস্তান ১ উইকেটে জয়ী
ভারত: ২৪৫/৭
পাকিস্তান: ২৪৮/৯
পাকিস্তান ১ উইকেটে জয়ী
ম্য়াচের সেরা- জাভেদ মিঁয়াদাদ (১১৪ রান)
--------------------
৩) অসট্রাল-এশিয়া কাপ (১৯৯৪ সাল) ফাইনাল- শারজা (UAE)
পাকিস্তান ৩৯ রানে জয়ী
পাকিস্তান: ২৫০/৬
ভারত: ২১১
ম্য়াচের সেরা- আমির সোহেল (৬৯ রান)
--------------------
৪) ইন্ডিপেনডেন্স কাপ (১৯৯৮ সাল) ফাইনাল (তিন ম্য়াচের)- ঢাকা (বাংলাদেশ)
ভারত ২-১ জয়ী
পাকিস্তান: ৩১৪/৫
ভারত: ৩১৬/৭ (৪৭.৫ ওভার
ম্যাচের সেরা- সৌরভ গাঙ্গুলি (১২৪ রান, ১৩৮ বলে)
দাদার জাদু
#OnThisDay in 1998, a famous India-Pakistan contest at the Independence Cup in Dhaka 😯
In the third final, 🇮🇳 chased down 314, completing what was then a record chase in ODI cricket 👏 pic.twitter.com/bhbeC04muh
— Cricbuzz (@cricbuzz) January 18, 2022
দেখুন ভিডিও
95 off 78#OnThisDay in 1998, @sachin_rt smashed 5 sixes in his innings of 95 against Pakistan in the first final of Independence Cup.
He also took 3 wickets.
He also reached 6000 ODI runs milestone in the same match.
Video - @Zohaib1981
— Cricketopia (@CricketopiaCom) January 14, 2024
-------------------------
৫) আইসিসি টি-২০ বিশ্বকাপ (২০০৭ সাল) ফাইনাল- জো'বার্গ (দ.আফ্রিকা)
ভারত ৫ রানে জয়ী
ভারত: ১৫৭/৫
পাকিস্তান: ১৫২ (১৯.৩ ওভার)
ম্য়াচের সেরা: ইরফান পাঠান (৩/১৬)
দেখুন ছবিতে
𝐓𝐡𝐞 𝐰𝐢𝐧𝐧𝐢𝐧𝐠 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐓𝟐𝟎 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐂𝐮𝐩 𝟐𝟎𝟎𝟕! 🏆🇮🇳📸
MS Dhoni & co. defeated Pakistan in the thrilling final to win the inaugural T20 World Cup in Johannesburg! 🤩🏟️#T20WorldCup #INDvPAK #MSDhoni #Sportskeeda pic.twitter.com/3q70XPQTob
— Sportskeeda (@Sportskeeda) September 24, 2025
----------------
৬) চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল (২০১৭ সাল) ফাইনাল- ওভাল (ইংল্যান্ড)
পাকিস্তান জয়ী ১৮০ রানে
পাকিস্তান: ৩৩৮/৪
ভারত: ১৫৮ (৩০.৪ ওভার)
দেখুন ছবিতে
Pakistan make HISTORY as they defeat India by 180 runs to win the 2017 ICC Champions Trophy. pic.twitter.com/CMMcBGpzZX
— Pakistan (@BeautyPakistani) June 18, 2017