India vs New Zealand Crossover Match, Hockey World Cup 2023 Live Streaming: ভারত বনাম নিউজিল্যান্ড ক্রসওভার ম্যাচ, হকি বিশ্বকাপ ২০২৩ জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
হকি বিশ্বকাপের পঞ্চদশ সংস্করণে ক্রস ওভার ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে রবিবার এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩-এ (FIH Men's Hockey World Cup 2023) ক্রস ওভার ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। হরমনপ্রীত সিং-এর (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারত পুল ডি-তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। কিউয়িদের টপকাতে দারুণ ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। মিডফিল্ডার হার্দিক সিংহের (Hardik Singh) চোট দলের জন্য বড় ধাক্কা হলেও ভারতের কাছে পিছনে ফিরে অনুশোচনা করার সময় নেই। মিডফিল্ডার শমসের সিং (Shamsher Singh) ও আকাশদীপ সিং (Akashdeep Singh) আগের ম্যাচে গোলদাতা ছিলেন এবং এবারও সবার নজর থাকবে তাদের দিকে কিন্তু পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে নিজেদের খেলায় উন্নতি করতে হবে। অন্যদিকে, পুল সি-তে তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেক নীচে। ৬ নম্বরে রয়েছে ভারত, ১২ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে দল জিতবে, কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড ক্রসওভার, হকি বিশ্বকাপের ম্যাচ?
২২ তারিখ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) ভারত বনাম নিউজিল্যান্ড ক্রসওভার, হকি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে ভারত বনাম নিউজিল্যান্ড ক্রসওভার, হকি বিশ্বকাপে ম্যাচ?
হকি বিশ্বকাপের ভারত বনাম নিউজিল্যান্ড ক্রসওভার ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়
কোথায় দেখবেন এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩-এর সরাসরি সম্প্রচার?
২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)
কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?
(Where to watch men’s hockey World Cup 2023 live streaming in India?)
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।
It's a blockbuster Sunday as we enter the knockout stages of HWC 2023 ?
Can India secure their spot in the Quarter Finals of the FIH Odisha Hockey Men's World Cup 2023 Bhubaneswar-Rourkela?#HockeyIndia #IndiaKaGame #HWC2023 #HockeyWorldCup2023 pic.twitter.com/clWYQe8kMy
— Hockey India (@TheHockeyIndia) January 22, 2023
(The above story first appeared on LatestLY on Jan 22, 2023 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

