India vs New Zealand, 2nd ODI 2022: বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় একদিনের ম্যাচ, সিরিজে এগিয়ে কিউয়িরা (দেখুন ভিডিও)

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। খেলার শুরুতেই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত।

India vs New Zealand, 2nd ODI 2022: বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় একদিনের ম্যাচ, সিরিজে এগিয়ে কিউয়িরা (দেখুন ভিডিও)
India Vs New Zealand 2nd ODI Twitter@BCCI

হ্যামিল্টনের সেডন পার্কে বৃষ্টির কারণেপরিত্যক্ত হয়ে গেল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। খেলার শুরুতেই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। ১২.৫ ওভারে ১ উইকেটে ভারতের রান যখন ৮৯ তখন শুরু হয় বৃষ্টি, তারপর ক্রমাগত পিচ পরীক্ষা করা হলেও শেষ পর্যন্ত খেলাটি বন্ধ হয়ে যায়।

বৃষ্টির কারণে ম্যাচটি প্রথমে ২৯ ওভার করার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তার পরেও খেলা শুরু করা গেল না। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে নিউজিল্যান্ড  ১-০ তে এগিয়ে রইল সিরিজে।

(The above story first appeared on LatestLY on Nov 27, 2022 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).