IND vs ENG 3th T20I Live Streaming: আজ জিতলেই সিরিজ সূর্যদের, সরাসরি কোথায় কীভাবে বিনামূল্যে দেখবেন ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ

আজ জিতলেই দু ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নেবে সূর্যকুমার যাদবের দল।

IND vs ENG 3th T20I Live Streaming: আজ জিতলেই সিরিজ সূর্যদের, সরাসরি কোথায় কীভাবে বিনামূল্যে দেখবেন ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ
Suryakumar Yadav. (File Photo, Twitter)

কলকাতা ও চেন্নাইয়ে জিতে মঙ্গলবার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। আজ জিতলেই দু ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নেবে সূর্যকুমার যাদবের দল। কলকাতাতে জয় কিছুটা সহজ এলেও চেন্নাইয়ে বেশ লড়াই করে জিততে হচ্ছে সূর্যকুমারের দলকে। চিপকে তিলক ভর্মার ৫৫ বলে ৭২ রানের অবিশ্বাস্য ইনিংসে জিতেছিল টিম ইন্ডিয়া। সঞ্জু, সূর্যদের ব্যর্থতা একাই ঢেকে দিয়েছিলেন তিলক।

সঞ্জুর দিকে নজর

রাজকোটে তিলকের পাশাপাশি সঞ্জুর ফর্মে ফেরার দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া। চোট সারিয়ে স্কোয়াডে ফিরলেও সিরিজের প্রথম দুটি টি-২০ ম্যাচে খেললেন মহম্মদ সামি। এক বছর পর জাতীয় দলের জার্সিতে সামি রাজকোটের মাঠে নামেন কি না সেটাই দেখার।

টিম ইন্ডিয়ার স্পিনারদের দিকে নজর

বোলিংয়ে টিম ইন্ডিয়ার শক্তির জায়গা দলের তিন স্পিনার- অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীর ১৬ ওভার ম্যাচের রঙ বদলে দেওয়ার জন্য যথেষ্ট।

ডু অর ডাই ম্যাচ ইংল্যান্ডের

অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে আজ জিততেই হবে। ডু অর ডাই ম্যাচে ইংল্যান্ড তাকিয়ে অধিনায়ক জোস বাটলারের দিকে। ফিল সল্ট, হ্যারি ব্রুক ফর্মে ফিরে কিছু একটা করুন সেটাও চাইছেন ব্রিটিশ সমর্থকরা।

কবে, কোথায় আয়োজিত হবে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ

আজ, মঙ্গলবার সন্ধ্যায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

কটা থেকে শুরু হবে খেলা?

ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে খেলা।

টিভিতে কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলাটি। স্টার স্পোর্টস ১-এ ইংরেজি কমেন্ট্রিতে দেখা যাবে খেলা।

ইন্টারনেটের মাধ্যমে কীভাবে দেখা যাবে খেলা?

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

ফিল সল্ট, বেন ডাকেট, জোস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যামি স্মিথ, জেমি ওভারটন, ব্রায়ডন কারসে, জোফ্রে আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

সিরিজ এখন কোথায় দাঁড়িয়ে

পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। আজ জিতলেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুড়বে ভারত।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).