India vs Bangladesh Second Test: তলপেটের পেশির চাপে ছিটকে গেল নবদীপ সাইনি, রাহুলের নেতৃত্বে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল বিসিসিআই

চোটের কারনে ছিটকে গেলেন নবাগত নবদীপ সাইনিও। তলপেটের পেশীর চাপের কারণে তিনি দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন। ফাস্ট বোলার নবদীপ এখন তার চোট সারাতে ন্যাশানাল ক্রিকেট আকাডেমিতে রিপোর্ট করবেন

India vs Bangladesh Second Test: তলপেটের পেশির চাপে ছিটকে গেল নবদীপ সাইনি, রাহুলের নেতৃত্বে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করল বিসিসিআই
Rohit and Navdeep Saini Photo Credit:BCCI

বা হাতের বুড়ো আঙুলের চোটের কারণে ইতিমধ্যেই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। বিসিসিআই মেডিকেল টিম সূত্রে জানা গেছে ভারতীয় অধিনায়কের  সম্পূর্ণ তীব্রতার সাথে ব্যাট করতে এবং ফিল্ডিং করতে  আরও কিছু সময়ের প্রয়োজন। এবার  চোটের কারনে ছিটকে গেলেন নবাগত নবদীপ সাইনিও। তলপেটের পেশীর চাপের কারণে তিনি দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন। ফাস্ট বোলার নবদীপ এখন তার চোট সারাতে ন্যাশানাল ক্রিকেট আকাডেমিতে রিপোর্ট করবেন বলেও জানা গেছে।

বাংলাদেশের বিরুদ্ধে ২য় টেস্টের জন্য ভারতের পরিবর্তিত একাদশ -কেএল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), কেএস ভরত (উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব , শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ইশ্বরন, সৌরভ কুমার, জয়দেব উনাদকাট

(The above story first appeared on LatestLY on Dec 20, 2022 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).