India vs Bangladesh 1st Test 2022 Live Streaming: ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট ম্যাচ, জেনে নিন কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন খেলা

India vs Bangladesh 1st Test 2022 Live Streaming: ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট ম্যাচ, জেনে নিন কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন খেলা
Shakib-Al-Hasan-and-KL-Rahul Photo credit: Twitter @BCBTigers

দীর্ঘ ৭ বছর বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। সফরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবার শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজIndia vs BangladeshTest 2022)। ওয়ান ডে সিরিজে ফলাফল একদমই ভাল হয়নি। প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma)দলকে। তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে পাওয়া জয়ে হোয়াইটওয়াশ হওয়া থেকে আটকানো গিয়েছে। এই পরিস্থিতিতে আজ থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। আঙুলে চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না অধিনায়ক রোহিত শর্মার। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল (K L Rahul)। বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেটকেই বেছে নিতে চান রাহুল। তবে কন্ডিশন বা ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চান তিনি। সিরিজটি যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, সেক্ষেত্রে হেলাফেলা করার কোনও সুযোগই রাখছেন না রাহুল।

ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন

কবে, কোথায় আয়োজিত হবে ভারতের বাংলাদেশ সফরের প্রথম টেস্ট  ম্যাচ? 

When, Where, and How to Watch India vs Bangladesh Match Live?

আজ,বুধবার ১৪ ডিসেম্বর সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, (Zahur Ahmed Chowdhury Stadium), চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ ।

কখন থেকে শুরু হবে ভারত (India) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ?

ভারতীয় সময় সকাল ৯টা  থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে সোনি- এর স্পোর্টস চ্যানেলে (Sony Sports Network)।  সোনি- এর স্পোর্টস চ্যানেলে  হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে সোনি- লিভ অ্যাপে (Sony-Liv App) চলে যান।

 

(The above story first appeared on LatestLY on Dec 14, 2022 08:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).