India Beats Pakistan in Women's Cricket World Cup 2025: আরও একটা রবিবার পাকিস্তান বধ ভারতের, বিশ্বকাপে ফতিমাদের বিরুদ্ধে ৮৮ রানের সহজ জয় হরমনপ্রীতদের
রিবিবার কলম্বোয় ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবীন লিগের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারালেন হরমনপ্রীত কৌররা। প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দল নির্ধারিত ৫০ ওভারে করেছিল ২৪৭ রান। জবাবে পাকিস্তানের দুর্বল ব্যাটিং ৪৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায়।
India Beats Pakistan in Women's Cricket World Cup 2025: বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। গত মাসে দুবাইয়ে পুরুষদের এশিয়া কাপে ফাইনাল সহ টানা তিনটি রবিবার জয়ের পর, এবার মহিলাদের বিশ্বকাপে (ICC Women's ODI World Cup 2025)-ও পাকিস্তানকে ৮৮ রানে হারাল টিম ইন্ডিয়া (India Women's Cricket Team)। রবিবার কলম্বোয় ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবীন লিগের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারালেন হরমনপ্রীত কৌররা। প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দল নির্ধারিত ৫০ ওভারে করেছিল ২৪৭ রান। জবাবে পাকিস্তানের দুর্বল ব্যাটিং ৪৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায়। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সব ম্য়াচে জয়ের রেকর্ডটা কলম্বোতেও অক্ষুণ্ণ রাখলেন হরমনপ্রীতরা। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের মধ্য়ে পাঁচবারই পাকিস্তানকে হারাল ভারত।
ম্যাচের সেরা নির্বাচিত হলেন পেসার ক্রান্তি গৌড় (3/20)
এদিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ে বড় ভূমিকা নেন মধ্যপ্রদেশের পেসার ক্রান্তি গৌড়, অলরাউন্ডার-স্পিনার দীপ্তি শর্মা ও বাংলার উইকেটকিপার-ব্য়াটার রিচা ঘোষ। বাঁ হাতি পেসার ক্রান্তি গৌড় ২০ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হন। দীপ্তি ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি হাত ঘুরিয়ে ৪৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। স্পিনার স্নেহ রানা ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন। কঠিন সময়ে ব্যাট করতে নেমে বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ২০ বলে ৩৫ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলেন। রবিবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রানে ৫ উইকেট হারিয়েছিল ভারতীয় মহিলা দল, সেখান থেকে বাংলার রিচা ঘোষ (২০ বলে ৩৫ অপরাজিত) দলকে উদ্ধার করেন। প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দল নির্ধারিত ৫০ ওভারে করেছিল ২৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করলেন হরলিন দেওল (৪৬)।
দেখুন স্কোরবোর্ড
India lead the #CWC25 points table following a comprehensive win against Pakistan 👌#INDvPAK 📝: https://t.co/eCML5mnd2B pic.twitter.com/gZ7gBQkGVk
— ICC (@ICC) October 5, 2025
পাকিস্চানের হয়ে লড়লেন শুধু সিদরা আমিন (৮১)
রান তাড়া করতে নেমে কখনই স্বস্তিতে ছিল না পাকিস্তান। ১০২ রানের মধ্যেই পাকিস্তানের অর্ধেক ইনিংস গুটিয়ে গিয়েছিল। তবে পাকিস্তানের ব্যাটারদের অসহায় আত্মসমর্পনের মাঝে একটা লড়লেন তিন নম্বরে ব্যাট করতে নামা সিদরা আমিন। দলের অর্ধেকের কিছুটা বেশি রান একাই করেন লাহোরের ৩৩ বছরের তারকা সাদিরা (৮১)। কিছুটা লড়াই করেন নাতালিয়া পেরভেইজ (৩৩)। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন অধিনায়িকা ফতিমা সানা (২)।
হরমনপ্রীতদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
শ্রীলঙ্কার পর বাংলাদেশের বিরুদ্ধে জিতে এবারের বিশ্বকাপের শুরুটা মন্দ হল না হরমনপ্রীতদের। যদিও দুটি ম্যাচেই ভারতের তারকাখচিত ব্যাটিংলাইনআপ একেবারেই ভাল হল না। সবচেয়ে বড় কথা শ্রীলঙ্কা ও পাকিস্তান মহিলাদের ক্রিকেটে দুর্বল দেশ। সেমিফাইনালে উঠতে হলে ভারতকে হারাতে হবে অস্ট্রেলিয়া, ইংল্য়ান্ড, নিউ জিল্যান্ডের মত দেশগুলিকে। হরমনপ্রীতদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, বিশাখাপত্তনামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
ভারতের তারকা ব্যাটাররা ফের ব্যর্থ, বাঁচালেন 'ফিনিশার' রিচা ঘোষ
এদিন কলম্বোয় মহারণে স্মৃতি মন্ধনা (২৩) থেকে হরলিন দেওল (৪৬), জেমাইমা রডরিগেজ (৩২)-রা সেট হয়ে উইকেট ছুড়ে আসেন। শ্রীলঙ্কা ম্য়াচের পর ফের ব্য়াট হাতে হতাশ করলেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর (৩৪ বলে ১৯)। একটা সময় মনে হচ্ছিল ভারতের রান ২১০-২১৫-র মধ্যে আটকে যতে পারে। কিন্তু শিলিগুড়ির মেয়ে রিচার শেষের দিকে ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সৌজন্য়ে লড়াই করার মত রান করে টিম ইন্ডিয়া। এদিন কলম্বোয় মহারণে ভারতীয় ইনিংসের ৩৪তম ওভারের মাঝখানে কীটপতঙ্গের অত্য়াচারে খেলা বন্ধ করে দিতে হয়। ম্য়াচের মাঝপথে মাঠ ছাড়েন ভারতের দুই ব্যাটার জেমাইমা রডরিগজ ও দীপ্তি শর্মা। প্রথমে কীটপতঙ্গ নাশক স্প্রে ব্যবহার করেছিলেন পাকিস্তান অধিনায়াক ফতিমা সানা, কিন্তু তাতেও কাজ না হওয়ায় পেস্ট কন্ট্রোলের কর্মীরা মাঠে ঢুকে খেলার উপযোগী পরিস্থিতি তৈরি করেন।
(The above story first appeared on LatestLY on Oct 05, 2025 11:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

