Davis Cup: ডেভিস কাপে বোপান্নার শেষ দিনে মরক্কোকে হারাল ভারত

ডেভিস কাপে কেরিয়ারের শেষ ম্যাচে খেলতে নেমে জয় পেলেন রোহন বোপান্না। এরপর সুমিত নাগালের হাত ধরে ফিরতি সিঙ্গলসের প্রথম ম্য়াচে জিতে মরক্কোকে হারাল ভারত।

Davis Cup: ডেভিস কাপে বোপান্নার শেষ দিনে মরক্কোকে হারাল ভারত
Rohan Bopanna

ডেভিস কাপে কেরিয়ারের শেষ ম্যাচে খেলতে নেমে জয় পেলেন রোহন বোপান্না। এরপর সুমিত নাগালের হাত ধরে ফিরতি সিঙ্গলসের প্রথম ম্য়াচে জিতে মরক্কোকে হারাল ভারত। রবিবার লখনৌয়ে মরক্কোর বিরুদ্ধে ডবলসে ৪৩ বছর বয়সী বোপান্না-ইউকি ভামরির সঙ্গে জুটি বেঁধে ৬-২, ৬-১ হারান মরক্কোর বেনচিরতি-লারোউসি জুটিকে। ডবলসে বোপান্নাদের জয়ে ২-১ এগিয়ে থাকা অবস্থায় সিঙ্গলসে ইয়াসিন দিলমির বিরুদ্ধে ৬-৩, ৬-৩ জেতেন সুমিত নাগাল। সেখানেই মরক্কোর বিরুদ্ধে টাইয়ে জয় নিশ্চিত হয় ভারতের। এই জয়ের সুবাদে আগামী বছর ওয়ার্ল্ড গ্রুপ ১-এ প্লে অফে খেলার ছাড়পত্র পেল ভারত।

২০০৩ সালে ২৩ বছর বয়েসে প্রথমবার দেশের হয়ে ডেভিস কাপে খেলেন বোপান্না। ডেভিস কাপে বোপান্না মোট ৩৩টি টাইে খেলেন। তার মধ্যে জেতেন ২৩টি-তে।

ক দিন আগে দুনিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ৪৩ বছর বয়েসে গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলার নজির গড়েন বোপান্না। গতকাল মরোক্কোর বিরুদ্ধে টাইয়ে ম্যাচের মাঝখানে চোট পেয়ে খেলা থেকে সরে দাঁড়ান ভারতের শশীকুমার মুকুন্দ। ফলে ভারত ০-১ পিছিয়ে পড়েছিল। টাইয়ের দ্বিতীয় সিঙ্গলসে আদাম মোনদিরকে ৬-৩, ৬-৩ হারিয়ে ভারতকে সমতায় ফেরান সুমিত নাগাল। এরপর এদিন, বোপান্না-ভামরিরা ভারতকে ২-১ এগিয়ে দিয়েছিলেন।

(The above story first appeared on LatestLY on Sep 17, 2023 06:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).