ICC World Cup 2019: সেমিতে অস্ট্রেলিয়া, ভারত-কিউইদের পর শেষ চারে উঠতে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের সুযোগ বেশি

গতকাল লর্ডসে ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৭ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অজিরা। এবার সেমিতে ওঠার লড়াইয়ে বাকি তিনটি স্থানের জন্য লড়াই চলবে।

ICC World Cup 2019: সেমিতে অস্ট্রেলিয়া, ভারত-কিউইদের পর শেষ চারে উঠতে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের সুযোগ বেশি
বাকি দুটো ম্য়াচ জিতে সেমিতে উঠতে পারেব কি বাংলাদেশ। (Photo Credits: Twitter|@BCB)

লন্ডন, ২৬ জুন: গতকাল লর্ডসে ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৭ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অজিরা। এবার সেমিতে ওঠার লড়াইয়ে বাকি তিনটি স্থানের জন্য লড়াই চলবে। আজ যেমনন পাকিস্তানকে যদি নিউ জিল্যান্ড হারিয়ে দেয় তাহলে কিউইরা-ও সেমিতে উঠে যাবে, সরফরাজ আহমেদের দল বিদায় নেবে। আবার পাকিস্তান যদি জিতে যায় তাহলে সেমিতে ওঠার লড়াই আরও জমে যাবে।

আগামিকাল, বৃহস্পতিবার যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় ভারত, তাহলে বিরাট কোহলির দলও সেমিতে উঠবে। সোজা কথা বললে, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। আর কার্যত ওঠার পথে ভারত, নিউজিল্যান্ড। এখন প্রশ্ন হল চতুর্থ দল হিসেবে কোন দল সেমিতে উঠবে। আরও পড়ুন- ধোনির সমালোচনা করায় খোদ সচিন তেন্ডুলকরকে নজিরবিহীন কায়দায় আক্রমণ, দেখুন কীভাবে ট্রোল চলছে

সেই লড়াইয়ে মূলত চারটি দল ইংল্যান্ড (৭ ম্যাচে ৮ পয়েন্ট), বাংলাদেশ (৭ ম্যাচে ৭ পয়েন্ট), শ্রীলঙ্কা (৭ ম্যাচে ৬ পয়েন্ট), পাকিস্তান (৬ ম্যাচে ৫ পয়েন্ট)। এখন সেমিতে ওঠার লড়াইয়ে আসল লড়াই ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যে হয়ে দাঁড়াতে পারে। অবশ্য আজ যদি কিউইদের হারিয়ে দিতে পারে পাকিস্তান, তাহলে সরফরাজও সেমিতে ওঠার লড়াইয়ে দারুণভাবে ঢুকে পড়বেন।

এক নজরে দেখে নেওয়া যাক সেমিতে উঠতে গেলে কোন দলকে কী করতে হবে

অস্ট্রেলিয়া ( ৭ ম্যাচে ১২ পয়েন্ট)

ইতিমধ্যেই সেমিতে উঠে গিয়েছে।

নিউজিল্যান্ড (৬ ম্যাচে ১১ পয়েন্ট)

আজ পাকিস্তানকে হারালেই সেমিতে। আজ হারলেও বাকি দুটি ম্যাচের একটাতে জিতলেই চলবে।

ভারত (৫ ম্যাচে ৯ পয়েন্ট)

কাল ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিতে। তবে বাকি চারটে ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই চলবে। টিম ইন্ডিয়ার শেষ চারটি ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা।

ইংল্যান্ড (৭ ম্যাচে ৮ পয়েন্ট)

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া। পরপর দুটি ম্যাচে খারাপভাবে হারের পর খাদের কিনারায় দাঁড়িয়ে আয়োজকরা। ইয়ন মরগ্যানের দলের বাকি আছে দুটি কঠিন ম্যাচ-৩০ জুন ভারতের বিরুদ্ধে খেলার পর শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড. দুটো ম্যাচেই জিততে হবে ইংল্যান্ডকে।

বাংলাদেশ ( ৭ ম্যাচে ৭ পয়েন্ট)

বাংলাদেশ তাদের শেষ দুটি ম্যাচে জিতলে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। ভারত আর পাকিস্তান। বাংলাদেশের শেষ দুটি ম্যাচের প্রতিপক্ষ এশিয়ার এই দুই সুপার পাওয়ার দেশ। এই দুটি ম্যাচে জিততে হবে সাকিবদের, তা না হলেই বিদায়। তবে বাংলাদেশকে শুধু জিতলেই হবে না, ইংল্যান্ডের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

শ্রীলঙ্কা ( ৬ ম্যাচে ৫ পয়েন্ট)

ইংল্যান্ডকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিয়ে শ্রীলঙ্কা আচমকা শেষ চারের লড়াইয়ে হাল্কা হলেও ভেসে রয়েছে। মালিঙ্গারা তাদের শেষ তিনটি ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা (২৮ জুন), ওয়েস্ট ইন্ডিজ (১ জুলাই) ও ভারতের (৬ জুলাই) বিরুদ্ধে। শ্রীলঙ্কাকে তিনটি ম্যাচেই জিততে হবে।

পাকিস্তান (৬ ম্যাচে ৫ পয়েন্ট)

আজ নিউজিল্যান্ডকে হারাতেই হবে, তারপর অন্য কথা।

ওয়েস্ট ইন্ডিজ ( ৬ ম্যাচে ৩ পয়েন্ট)

কার্যত বিদায় নিয়েছে। কাল ভারতের কাছে হারলে বিদায় সম্পূর্ণ নিশ্চিত হবে

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ইতিমধ্যেই বিদায় নিয়েছে।

 

(The above story first appeared on LatestLY on Jun 26, 2019 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).