ICC T20 World Cup 2022: ১১ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে অঘটন ঘটাল আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়। এবার আয়ারল্যান্ডের কাছে পরাজয় হল ইংল্যান্ডের।

ICC T20 World Cup 2022: ১১ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে অঘটন ঘটাল আয়ারল্যান্ড

বিশ্বকাপে বড় অঘটন, ওয়েস্ট ইন্ডিজ়ের পর ইংল্যান্ডকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড।বুধবার (২৬ অক্টোবর) মেলবোর্নে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বালার। প্রথমে ব্যাটিং করে খেলার নির্দিষ্ট সময়ে ১৫৭ রান তুলে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড।এরপর ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। জশ লিটল প্রথম ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন ইংলিশ অধিনায়ক জস বাটলারের (০) উইকেট। তৃতীয় ওভারে অ্যালেক্স হেলসকে (৭) ফেরান লিটল। বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ইংল্যান্ডের টার্গেট গিয়ে দাঁড়ায় ১১০। সেখানে ১০৫ রান তুলে আটকে যায় ইংল্যান্ড। যার ফলে সুপার ১২ এর এই ম্যাচ  ৫ রানে জিতে যায় আয়ারল্যান্ড।

(The above story first appeared on LatestLY on Oct 26, 2022 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).