Gukesh Beat Carlsen: পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে ফের একবার হারালেন গুকেশ, কটাক্ষের জবাব দিলেন দাবার বোর্ডে

Gukesh Beat Carlsen: পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে ফের একবার হারালেন গুকেশ, কটাক্ষের জবাব দিলেন দাবার বোর্ডে
Gukesh Beat Karlsen (Photo Credit: X@airnewsalerts)

গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র‍্যাপিড ২০২৫–এ কার্লসেনকে ফের হারিয়ে দিলেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার তথা বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ। গুকেশের বিরুদ্ধে ম্যাচের আগেই কার্লসেন (World No.1 Magnus Carlsen ) মন্তব্য করেছিলেন, ‘গুকেশ এর আগের বার ভালোই পারফর্ম করেছিল। কিন্তু ওকে প্রমাণ করতে হবে এই ফর্ম্যাটে ও সেরা প্লেয়ার। ওকে এই টুর্নামেন্টে খেলার সময়ে মনে করব, অন্যতম দুর্বল প্লেয়ারের বিরুদ্ধেই খেলছি।’ মাত্র দু’দিন আগে করা ম্যাগনাস কার্লসেন এর কটাক্ষের জবাব ৬৪ খোপের বোর্ডেই দিলেন গুকেশ।কয়েক সপ্তাহ আগে ক্লাসিক্যাল ফর্ম্যাটে কার্লসেনকে হারিয়েছিলেন গুকেশ। এ বার বৃহস্পতিবার র‍্যাপিড ফর্ম্যাটে বিশ্বের এক নম্বরকে হারালেন চেন্নাইয়ের টিনএজার। উল্লেখ্য টুর্নামেন্টে এর পরবর্তী ম্যাচগুলি হবে ব্লিৎজ় ফর্ম্যাটে।

কার্লসেনের বিরুদ্ধে জয়ের পর গুকেশ বলেন- ‘এটা দারুণ ব্যাপার যে দুটো গেম আমি হারার মতো পজ়িশন থেকে জিতলাম, তা–ও ম্যাগনাসের বিরুদ্ধে।’ এই জয়ের ফলে টানা পাঁচটি গেমে জিতলেন গুকেশ  এবং জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠলেন তিনি।  এর আগের দুই রাউন্ডে তিনি হারিয়েছেন উজবেকিস্তানের নদিরবেক আবদুসাত্তারভ (Nodirbek Abdusattorov) ও আমেরিকান ফাবিয়ানো কারুয়ানা (Fabiano Caruana)কে। and

(The above story first appeared on LatestLY on Jul 04, 2025 09:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).