KKR vs GT: ইডেনে ব্যাড নাইটে গিলোটিনে বিদায়ের ঘণ্টা বাজল রাহানেদের, গিলের বিস্ফোরণে প্লে অফের পথে গুজরাট
আবার জঘন্য হার গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএলের ফার্স্ট বয় গুজরাট টাইটান্সের কাছে অসহায় আত্মসমপর্ণ করে নাইট রাইডার্স হারল ৩৯ রানে।
KKR বনাম GT:আবার জঘন্য হার গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএলের (IPL 2025) ফার্স্ট বয় গুজরাট টাইটান্সের কাছে অসহায় আত্মসমপর্ণ করে নাইট রাইডার্স হারল ৩৯ রানে। গুজরাটের ১৯৮ রানের জবাবে ইডেনে নাইটরা করল ৮ উইকেটে ১৫৯ রান। জয়ের ক্ষুধামন্দাতেই ডুবল আজিঙ্কা রাহানের দল। রান তাড়া করার তাগিদটাই চোখে পড়ল না শাহরুখ খানের দলের মধ্যে। নাইটদের সুপার ফ্লপ শো-য়ে ইডেন মাতালেন গুজরাটের অধিনায়ক শুবমন গিল (৫৫ বলে ৯০ রান)। বেশ ভাল বল করলেন গুজরাটের প্রসিধ কৃষ্ণা (২/২৫), রশিদ খান (২/২৫)-রা। টানা দুটো ম্যাচে হারল কলকাতা।
জেতার চেষ্টাই করল না নাইটরা
ইডেন গার্ডেন্সে জিততে হলে ১৯৯ রান করতে হবে, এমন শর্তে নেমে নাইট ব্যাটারদের তেমন তাগিদ চোখ পড়ল না। পরিকল্পনাহীন ব্যাটিং করে হারের আগেই হেরে বসল নাইটরা। রানের এভারেস্টে চড়তে নেমে ২৩.৭৫ কোটি টাকার ভেঙ্কটেশ আইয়ার যে ব্যাটিং করলেন যেন উইয়ের ঢিবিতে উঠছেন। আইয়ার ১৯ বলে করলেন ১৪, গুরবাজ ৪ বলে ১, ফর্মে না থাকা রিঙ্কু জেতানোর চেষ্টাই করলেন না। বলার মত খেললেন শুধু অধিনায়ক কাহানে (৩৬ বলে ৫০)। কিন্তু রাহানে ফিরতেই নাইটদের কঙ্কালসার ব্যাটিংয়ের চেহারা বেরিয়ে গেল। আন্দ্রে রাসেলের ১৫ বলে ২১ একেবারেই যথেষ্ট ছিল না। ডি কক-কে বাদ দিয়ে রহমনুল্লা গুরবাজ (১)-কে খেলিয়ে লাভ হল না। মইন আলিও (০) ব্যর্থ হলেন। ইমপ্যাক্ট সাব হিসেবে অঙ্গকৃশ রঘুবংশীকে নামিয়ে ৯ জন ব্যাটারকে নিয়ে খেলেও একেবারে ভরাডুবি হল নাইটদের।
জঘন্য হার নাইটদের
Has it gone? Yes it's gone! 🙌🏻6️⃣#RinkuSingh keeps #KKR's fight alive, as #GT sense redemption for #ShubmanGill at Eden Gardens!
Watch the LIVE action ➡ https://t.co/CLJDyHHQJ8#IPLRevengeWeek 👉 #KKRvGT | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/Qb8KoPOR4X
— Star Sports (@StarSportsIndia) April 21, 2025
লিগ তালিকায় কে কোথায়
নাইটদের হারিয়ে ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্টে পৌঁছে গেল শীর্ষস্থান মজুবত করা গুজরাট টাইটাইন্স। গুজরাটের পিছনে চারটি দল এখন ১০ পয়েন্টে আছে (দিল্লি, বেঙ্গালুরু, পঞ্জাব, লখনৌ)। আর দুটি ম্যাচে জিতলেই প্লে অফে ওঠা নিশ্চিত হবে গিলদের। অন্যদিকে, ইডেনে গুজরাটের কাছে পরাস্ত হয়ে প্লে অফে ওঠার সম্ভাবনা অনেকটাই কমে গেল গতবারের চ্যাম্পিয়ন নাইটদের। ৮ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া নাইটদের এখন লিগের বাকি ৬টা ম্যাচের মধ্যে অন্তত ৫-টিতে জিতলে, তবেই প্লে অফে ওঠার সম্ভাবনা থাকবে।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 11:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

