GT vs CSK Qualifier 1 live streaming: ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি গুজরাট-চেন্নাই, সরাসরি কোথায় কখন দেখবেন
আইপিএল ২০২৩-র ফাইনালে ওঠার ম্যাচে আজ মঙ্গলবার, সন্ধ্য়ায় চিপকে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির সামনে গতবারের চ্যাম্পিয়ন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
চেন্নাই, ২৩ মে: আইপিএল ২০২৩-র ফাইনালে ওঠার ম্যাচে আজ মঙ্গলবার, সন্ধ্য়ায় চিপকে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির সামনে গতবারের চ্যাম্পিয়ন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আজকের ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে উঠবে। হারলে অবশ্য বিদায় নিতে হবে না। সেক্ষেত্রে ফাইনালে উঠতে হলে শুক্রবার কোয়ালিফায়ার টু-র ম্যাচে আজকের ম্যাচে হারা দলকে খেলতে হবে। বুধবার এলিমিনেটরের ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্স খেলবে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে। সেই এলিমিনটেরর ম্যাচের জয়ী দল খেলবে আজকের চিপক ম্যাচের পরাজিত দলের বিরুদ্ধে।
চিপকে সবার নজর স্বপ্নের ফর্মে থাকা গুজরাটের ওপেনার শুবমন গিলের দিকে। টানা দুটো ম্যাচে সেঞ্চুরি করেছেন শুবমন গিল। চেন্নাই তাকিয়ে তাদের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়েড়, ডেভন কনওয়ের দিকে। সঙ্গে জাদেজা, ফিনিশার ধোনি তো আছেনই। গুজরাটের বোলিংয়ে মূল ভরসা মহম্মদ সামি ও রশিদ খান। ফিনিশার রাহানে ও রাহুল তেওয়াতিয়ার দ্বৈরথও থাকছে।
দেখুন টুইট
Papa Pandya's @gujarat_titans or Thala's @ChennaiIPL - who will book a place in the #TATAIPL final? 👀
Watch the first Qualifier today, 6:30 PM onwards 👉 LIVE & FREE on #JioCinema#GTvCSK #IPLonJioCinema pic.twitter.com/4L1flFldiR
— JioCinema (@JioCinema) May 23, 2023
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি এই ম্যাচ টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। অনলাইনে সরাসরি দেখা যাবে জিও সিনেমা অ্য়াপের মাধ্যমে।
(The above story first appeared on LatestLY on May 23, 2023 06:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

