KKR vs GT: গিল-তানিতেই সুদর্শন ইনিংস গুজরাটের, ইডেনে নাইটদের জিততে চাই ১৯৯ রান
নির্ধারিত ২০ ওভারে গুজরাট টাইটান্স করল ৩ উইকেটে ১৯৮ রান। সোমবারের রাতের ইডেনে ঝড় তুললেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমন গিল (Shubhman Gill)। ৫৫ বলে ৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন গিল।
KKR বনাম GT IPL 2025: সোমবারের রাতের ইডেনে ঝড় তুললেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমন গিল (Shubhman Gill )। ৫৫ বলে ৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন গিল। গুজরাটের অপর ওপেনার সাই সুদর্শন ৩৬ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন। ওপেনিং পার্টনারশিপে গিল-সাই ৭৪ বলে ১১৪ রানের পার্টনারশিপ করলেন। তবে এরপরেও গুজরাটের রান দুশোর নিচেই থাকল। ইডেনে আজিঙ্কা রাহানেদের জিততে চাই ১৯৯ রান। নির্ধারিত ২০ ওভারে গুজরাট টাইটান্স করল ৩ উইকেটে ১৯৮ রান।
ওপেনিং পার্টনারশিপে ১১৪ রান যোগ গিল-সাইয়ের
তিনে নেমে জোস বাটলার (২৩ বলে ৪১ অপরাজিত) ও শাহরুখ খান (-এর ছোট্ট ক্যামিও) গুজরাটের রানকে ১৯৮ রানে পৌঁছে দেয়। চলতি আইপিএলে দুশো প্লাস বা তার কাছাকাথছি রান তাড়া করাটা তেমন বড় ব্যাপার দেখাচ্ছে না। কিন্তু গত ম্যাচে পঞ্জাবে শ্রেয়স আইয়ার-দের বিরুদ্ধে মাত্র ৯৫ রানে অল আউটের পর ইডেনে রেকর্ড রান তাড়া করতে নামাটা মোটেও সহজ হবে না নাইটদের। এদিন সাই-কে আউট করে কলকাতাকে প্রথম ব্রেকটা দেন আন্দ্রে রাসেল। সেঞ্চুরি থেকে ১০ রান আগে গিলকে আউট করেন বৈভব আরোরা।
গিলোটিনে নাইটরা
Captain’s Knock! 💪#GT skipper #ShubmanGill came out all guns blazing, smashing a crucial 90 off just 55 balls against his former side #KKR!
He’s set up a strong total, will it be enough for a sweet revenge? ✍🏻👇#IPLRevengeWeek 👉 #KKRvGT | LIVE NOW on Star Sports 1, Star… pic.twitter.com/o4hYtCMOr2
— Star Sports (@StarSportsIndia) April 21, 2025
নাইটদের তিন স্পিনারের কেউ উইকেট পেলেন না
চারে নামা রাহুল তেওয়াতিকে শূন্য রানে আউট করেন হর্ষিত রানা। নাইটদের তিন স্পিনার-সুনীল নারিন, মঈন আলি, ও বরুণ চক্রবর্তী কোনও উইকেট পাননি। তিন স্পিনারের ১২ ওভারে গিলরা নেন মোট ৯৬ রান। রাসেল উইকেট নিলেও এক ওভারই বল করেন।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 09:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

