G Trisha Century: ছোটদের বিশ্বকাপে প্রথম মহিলা হিসেবে সেঞ্চুরি গোনগাদি তৃষার

ছোটদের মহিলা বিশ্বকাপে বড় নজির তেলঙ্গানার ১৯ বছরের ওপেনার গোনগাদি ভি তৃষা-র। মঙ্গলবার মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০বিশ্বকাপে কুয়ালালামপুরে সুপার সিক্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন তৃষা।

G Trisha Century: ছোটদের বিশ্বকাপে প্রথম মহিলা হিসেবে সেঞ্চুরি গোনগাদি তৃষার
G Trisha. (Photo Credits: X)

তৃষার ঐতিহাসিক সেঞ্চুরি। ছোটদের মহিলা বিশ্বকাপে বড় নজির তেলঙ্গানার ১৯ বছরের ওপেনার গোনগাদি ভি তৃষা (Trisha Gongadi)-র। মঙ্গলবার মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০বিশ্বকাপে কুয়ালালামপুরে সুপার সিক্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন তৃষা (Gongadi Trisha)। মেয়েদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ( ICC Women's U19 World Cup 2025) এই প্রথম কোনও ক্রিকেটার সেঞ্চুরি করলেন। ৫৯ বলে ১১০ রানের অপরাজিত অবিশ্বাস্য খেলে নিজের নামটা ইতিহাসের পাতায় তুললেন তৃষা। ১৩টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তার বিস্ফোরক ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ভারতের অনুর্ধ্ব ১৯ দল করল ১ উইকেটে ২০৮ রান।

তার মানে মেয়েদর অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে চিরকাল রেকর্ড বুকে থেকে যাবেন তৃষা। এই প্রথমবার অনুর্ধ্ব ১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। যুব বিশ্বকাপ শুরু হয় ১৯৮৮ সাল থেকে। যুব বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়ামস।

তৃষার ঐতিহাসিক সেঞ্চুরি

 

চলতি বিশ্বকাপে ভারতীয় মহিলা অনুর্ধ্ব ১৯ দল সব কটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল শেষ চারে উঠেছে।

চলতি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের মেয়েরা গ্রুপ এ-র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে, মালয়েশিয়াকে ১০ উইকেটে ও শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়ে সুপার সিক্স পর্বে উঠেছিল। এরপর সুপার সিক্সে গ্রুপ ১-এর ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায়। ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিচ্ছেন কর্ণাটকের মেয়ে নিকি প্রসাদ।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).