Ronaldinho In Kolkata: কলকাতায় ব্রাজিলের ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো, থাকবেন শ্রীভূমির পুজোর উদ্বোধনে (দেখুন ভিডিও)
ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই ফুটবলের জাদুকরের ভারতে আগমন। আগামী দু'দিন কলকাতার নানা প্রান্তে রয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবল তারকার বিভিন্ন কর্মসূচি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতেও হাজির হবেন রোনালদিনহো।
পুজোর আনন্দে মাতোয়ারা তিলোত্তমায় গতকাল হাজির হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো। উৎসবের মাঝে অন্যতম পছন্দের তারকা ফুটবলার শহরে আসায় ফুটবল প্রেমীদের আনন্দের সীমা নেই। রবিবার (১৫ অক্টোবর) সন্ধেয় কলকাতায় অবতরণ করেন ব্রাজিলের ম্যাজিশিয়ান। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই ফুটবলের জাদুকরের ভারতে আগমন। আগামী দু'দিন কলকাতার নানা প্রান্তে রয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবল তারকার বিভিন্ন কর্মসূচি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতেও হাজির হবেন রোনালদিনহো।
বাটানগরের বাটা স্টেডিয়ামে আগামীকাল (১৭ অক্টোবর) ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচে খেলবেন তিনি। আজ কলকাতার প্রথম সারির পুজোগুলোর উদ্বোধনও সারবেন রোনাল্ডিনহো। এর মধ্যে রয়েছে আহিরিটোলা যুবকবৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক এবং রিষড়ার কিছু দুর্গাপুজো। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তিনি একটি জার্সি উপহার দেবেন বলেও জানা গেছে।
#WATCH | Brazilian football legend Ronaldinho in West Bengal's Kolkata, to participate in several programs during his visit to the city pic.twitter.com/zyHvQJRNFa
— ANI (@ANI) October 16, 2023
(The above story first appeared on LatestLY on Oct 16, 2023 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

