ISL 2023-24 Live Streaming: ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩-২৪, সরাসরি দেখবেন যেখানে
ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ বুধবার (১০ এপ্রিল) ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2023-24) পাঞ্জাব এফসির বিরুদ্ধে ষষ্ঠ প্লে অফের দৌড়ে নিজেদের বাঁচিয়ে রাখার শেষ সুযোগ পাবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গলের মধ্যে আইএসএল ২০২৩-২৪ ম্যাচ আয়োজিত হবে। চলতি আইএসএলে এখনও পর্যন্ত ২১টি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল সংগ্রহ করেছে ২৪ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড। জয়সূচক দলের হয়ে গোল করেন ক্লেইটন সিলভা ও সাউল ক্রেসপো। বিরতির পর ফের আইএসএল শুরু হলে ভালো ফর্ম ফিরে পেয়েছে দল, আগের হার ভুলে এখন দল বেশ আত্মবিশ্বাসী। এদিকে চলতি মরসুমে আইএসএলে সেরা ছয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছে পঞ্জাব এফসি। নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব এফসি ০-১ গোলে হেরেছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। Spain Denied Nigeria Football Visa: স্পেনে খেলার ভিসা পেল না নাইজেরিয়ার জুনিয়র ফুটবল দল
𝐃-𝐃𝐀𝐘 𝐈𝐍 𝐃𝐄𝐋𝐇𝐈! ✊
Watch #PFCEBFC live on JioCinema, Sports18 & VH1. 📺#JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball pic.twitter.com/0B5sJap00R
— East Bengal FC (@eastbengal_fc) April 10, 2024
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
১০ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Delhi) আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 10, 2024 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

