Manchester United vs Newcastle United Live Streaming: প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড, কখন, কোথায়, কীভাবে দেখবেন ম্যাচ?

ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League 2021-22) আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড (Manchester United vs Newcastle United)। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে এই ম্যাচটি। নিউক্যাসলের বিরুদ্ধে শনিবারই হয়তো মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব।

Manchester United vs Newcastle United Live Streaming: প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড, কখন, কোথায়, কীভাবে দেখবেন ম্যাচ?
Cristiano Ronaldo (Photo Credits: Getty Images)

ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League 2021-22) আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড (Manchester United vs Newcastle United)। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে এই ম্যাচটি। নিউক্যাসলের বিরুদ্ধে শনিবারই হয়তো মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব।

রেড ডেভিলসরা তাদের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছিল লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলে জয় দিয়ে। পরের ম্যাচে তারা যদিও সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। যাই হোক, তারা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে ফের জয় পেয়েছে। অন্যদিকে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলার কাছে হেরে নিউক্যাসল ইউনাইটেড তাদের প্রিমিয়ার লিগের অভিযান শুরু করেছে।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচটি কবে, কখন রয়েছে?

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচটি রয়েছে আজ শনিবার। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায়।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচটি কোথায় খেলা হবে?

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচটি খেলা হবে গ্রেটার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে?

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচটি কোথায় অললাইন লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে?

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসল ইউনাইটেড ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে Disney+Hotstar অ্যাপ, ওয়েবসাইট ও জিও টিভি-তে।

(The above story first appeared on LatestLY on Sep 11, 2021 07:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).