ISL 2023-24 Live Streaming: ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪, সরাসরি দেখবেন যেখানে

ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়

ISL 2023-24 Live Streaming: ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪, সরাসরি দেখবেন যেখানে
Mohun Bagan SG (Photo Credit: @mohunbagansg/ X)

আজ ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে বড় ম্যাচটি ২২ ফেব্রুয়ারি কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গত কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছে মেরিনার্স। টানা তিনটি জয়ের উপর ভর করেই ওড়িশার মাঠে নামছে তারা। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2023-24) ম্যাচে ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে খেলে টেবিলের শীর্ষস্থান দখল করার সুযোগ পাবে। দুই দলই এই মরসুমে শিরোপার শীর্ষ দাবিদার হিসেবে উঠে এসেছে। ওড়িশা এফসি বর্তমানে লিগের শীর্ষে রয়েছে, অন্যদিকে মোহনবাগান তাদের থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। হেড টু হেড লড়াইয়ে জিতলেই ব্যবধান ঘোচাবে কলকাতার জায়ান্টরা। তবে কলিঙ্গের মাঠে ওড়িশাকে হারানো সহজ কাজ হবে না। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলে শেষ ম্যাচে দুর্দান্ত লড়াকু মনোভাব দেখিয়েছে মোহনবাগান। ম্যাচের শুরুতেই এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে সবুজ-মেরুন। এদিকে, শেষ ম্যাচে এফসি গোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ওড়িশা এফসি-র টানা তিন ম্যাচ জয়ের ধারা শেষ হয়েছে। Odisha FC, AFC Cup Semi-Final Schedule: এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনালে ওড়িশার মুখোমুখি সেন্ট্রাল কোস্ট মেরিনার্স; জানুন সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?

২৪ ফেব্রুয়ারি কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ।

কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?

ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি টিভিতে ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওড়িশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Feb 24, 2024 10:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).