ISL 2023 Live Streaming: ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়

ISL 2023 Live Streaming: ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
Odisha vs Punjab (Photo Credit: Aniket Jadhav/ X)

চলতি বছরটা ইতিবাচকভাবে শেষ করতে শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে জামশেদপুর এফসি (Jamshedpur FC)-র বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ওড়িশা এফসি (Odisha FC)। একমাসের বিরতির আগে আইএসএলের শেষ দিনটা দারুণ ফর্মে থাকা ওড়িশার সামনে দ্বিতীয় স্থান নিশ্চিত করার সুযোগ তৈরি করেছে। গত দু'মাসে ওড়িশা এফসি টানা ১০ ম্যাচ অপরাজিত থেকেছে। মহাদেশীয় প্রতিযোগিতার নকআউট রাউন্ডের মাধ্যমে এগিয়ে যাওয়া একমাত্র ভারতীয় দল হিসেবে উঠে আসা ওড়িশা এফসি তাদের ইতিবাচক ছন্দ ধরে রাখতে চাইবে। উল্লেখ্য, লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে তারা। শেষ চার ম্যাচে ক্লিন শিট ধরে রেখেছে তারা। আক্রমণ ও রক্ষণেও স্থিতিশীলতা দেখিয়েছে তারা। অন্যদিকে, হায়দরাবাদ এফসি (Hyderabad FC)-কে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের জোয়ারে ভাসছে জামশেদপুর এফসি। গোল করা সব মরসুমে যেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সেখানে এতবড় জয় তাঁদের ক্ষমতার পরিচয় দিয়েছে। এই মুহূর্তে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে থাকা জামশেদপুরকে আজকের জয় ছ'নম্বরে নিয়ে যেতে পারে। Turkey: নিরাপত্তার কারণে ইউরো লিগে তুরস্ক থেকে সরল ইসরাইলের ক্লাবের ম্যাচ

কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

২৯ ডিসেম্বর কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওড়িশা এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Dec 29, 2023 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).