NorthEast United FC vs Bengaluru FC, ISL 2023 Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়

NorthEast United FC vs Bengaluru FC, ISL 2023 Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
Bengaluru FC (Photo Credit: ISL/ X)

আইএসএল ২০২৩-২৪ মরসুমে রবিবার ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি। লিগের অবস্থানের উন্নতি করতে এই ম্যাচটি উভয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ। এই মুহূর্তে নর্থইস্ট ইউনাইটেড ষষ্ঠ স্থানে রয়েছে। কোচ হুয়ান পেদ্রো বেনালির তত্ত্বাবধানে ছয় ম্যাচে দুটি করে জয়, পরাজয় ও ড্রয় নিয়ে হাইল্যান্ডার্স গত কয়েক মরসুমের প্লে-অফের খরা কাটাতে বদ্ধপরিকর। দলে রয়েছেন পার্থীব, জিতিন এবং নেস্টরের মতো প্রতিশ্রুতিশীল প্রতিভা যারা যে কোনও বিরোধীদের বিরুদ্ধে গোল করতে প্রস্তুত। জন্য তাদের অস্ত্র সরবরাহ করে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি মাত্র একটি জয়, দুটি ড্র এবং তিনটি হারের ফলে অষ্টম স্থানে রয়েছে। লিগের অন্যতম সেরা অ্যাটাকিং লাইন-আপ থাকা সত্ত্বেও ব্লুজরা গোল করতে হিমশিম খেয়েছে। এতগুলো ম্যাচে তারা গোল করেছে মাত্র ৬টি। গত মরসুমে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে ওঠার পর এবার ভুলের শিকার হয়েছে তারা। আইএসএল-এর প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিটি পয়েন্টই যে গুরুত্বপূর্ণ, তা জেনেই দল নিজেদের ভুল শুধরে নিয়ে জয়ের পথে ফিরতে মরিয়া ছেত্রীর দল। Kerala Blasters vs Hyderabad Result: মিলোস ড্রিকিকের গোলে হায়দরাবাদকে হারিয়ে ঘরের মাঠে জয় কেরলের

কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

২৬ নভেম্বর ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium) আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Nov 26, 2023 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).