NorthEast United FC vs Bengaluru FC Indian Super League Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
এখানে আপনি নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসির লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন
শুক্রবার ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium) বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে মাঠে নামবে নর্থ-ইস্ট ইউনাইটেড (NorthEast United)। হাইল্যান্ডারদের এখনও পর্যন্ত ভয়াবহ মরসুম চলছে। চলতি মরশুমে ১২ ম্যাচে মাত্র একটি জয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। গত ম্যাচে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) কাছে ৬-১ গোলে হেরেছিল তারা। তাদের রক্ষণাত্মক কাঠামো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ১০ ডিসেম্বর চেন্নায়িন এফসি (Chennayin FC) সাত গোল করে তাদের পেছনে ফেলে দেয়। নীচে থেকে তিন নম্বরে থাকা বেঙ্গালুরু এফসিও এই মুহূর্তে একই পরিণতি ভোগ করছে। ২০২২-২৩ মরসুমে এখনও পর্যন্ত ১২ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে বেঙ্গালুরু। শেষবার অ্যালান কোস্তার (Alan Costa) গোলে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়েছিল বেঙ্গালুরু এফসি।
কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি?
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium) বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড (NorthEast United) ম্যাচ।
কখন থেকে শুরু হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
A crucial match-up for both the teams in the #HeroISL. Will Northeast United or Bengaluru FC grab this opportunity to hop on to the victory wagon?
Check out the LIVE action, tonight 7 PM, on?the Star Sports network and Disney+Hotstar. pic.twitter.com/3d0R4eB3K2
— Star Sports Football (@StarFootball) January 6, 2023
(The above story first appeared on LatestLY on Jan 06, 2023 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

