NorthEast United FC vs ATK Mohun Bagan Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগান, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

এখানে আপনি নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগানের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন

NorthEast United FC vs ATK Mohun Bagan Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগান, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
(Photo Credit: ATK Mohanbagan/Twitter)

ইন্ডিয়ান সুপার লিগে ১০-টি ম্যাচ খেলার পর নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র (NorthEast United FC) অবস্থা খারাপ। ঘরোয়া লিগের নবম আসরে এখনো পয়েন্ট নিতে পারেনি হাইল্যান্ডাররা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নর্থ-ইস্ট ইউনাইটেড। পরের ম্যাচে প্রথম জয় তুলে নিতে মরিয়া ভিনসেঞ্জো অ্যানিসের (Vincenzo Annese) দল। তবে পরের ম্যাচে পুরো তিন পয়েন্ট নিশ্চিত করা সহজ হবে না নর্থ-ইস্ট ইউনাইটেডের জন্য। কারণ শনিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবে তাঁদের। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ। গত চার ম্যাচে অপরাজিত কলকাতার জায়ান্টরা। ১০ ম্যাচে এখন পর্যন্ত ২০ পয়েন্ট পেয়েছে হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) দল।

কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগান?

গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium) নর্থইস্ট ইউনাইটেড এফসির (NorthEast United FC) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

কখন থেকে শুরু হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগান?

ইন্ডিয়ান সুপার লিগে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Dec 24, 2022 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).