ISL 2024-25 Live Streaming: মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়। ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে এবং অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
Mumbai City vs Kerala Blasters, ISL 2024-25: বেঙ্গালুরু এফসির কাছে হারের পর ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ঘুরে দাঁড়াতে মরিয়া কেরালা ব্লাস্টার্স। আজ দিনের দ্বিতীয় ম্যাচে ৩ নভেম্বর মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে তারা। রবিবার মুম্বই ফুটবল এরিনায় হবে হাইভোল্টেজ ম্যাচ। আইএসএলের এবারের মরসুমে এখনও ধারাবাহিকতা দেখাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। দুই ম্যাচে ড্র করলেও ছয় ম্যাচে মাত্র দুটি জয় নিশ্চিত করতে পেরেছে তারা। বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে পারফর্ম করতে ব্যর্থ হয়। অন্যদিকে, মুম্বই সিটি এফসি এবারের আসরে তাদের ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। সেই জয় এসেছে এফসি গোয়ার বিরুদ্ধে। গৌড়দের ২-১ গোলে হারানোর পর ঘরের মাঠে ওড়িশা এফসির মুখোমুখি হয় মুম্বই সিটি এবং ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আইএসএল র্যাঙ্কিংয়ে কেরালা ব্লাস্টার্সের ঠিক পরেই নবম স্থানে রয়েছে মুম্বই। ISL 2024-25 Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫
चला मंडळी, दिवाळी धुमधडाक्यासाठी तयार? 💥🩵#MCFCKBFC #ISL #AamchiCity 🔵 pic.twitter.com/V1B2ctOJet
— Mumbai City FC (@MumbaiCityFC) November 3, 2024
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
৩ নভেম্বর মুম্বই ফুটবল এরিনায় (Mumbai Football Arena) আয়োজিত হবে মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
মুম্বই সিটি বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Nov 03, 2024 03:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

