Mumbai City FC vs Hyderabad FC Live Streaming: কোথায়, কখন দেখবেন মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) শনিবার টেবিল-টপার মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Mumbai City FC vs Hyderabad FC)। গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজামরা তাদের শেষ দুটি ম্যাচ চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে ৪-১ এবং ৪-২ গোলে জিতেছে। সোমবার মুম্বাই সিটি এফসি এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়েছে। সাসপেনশন কাটিয়ে আজ মুম্বই দলে ফিরবেন আহমেদ জাহোঃ। অন্যদিকে নিখিল পূজারি, ফ্রাঙ্ক সান্দাজা এবং সৌভিক চক্রবর্তীকে ছাড়াই আজ মাঠে নামবে হায়দরাবাদ। মুম্বই এখন পর্যন্ত ১০ ম্যাচ খেল ৮টিতে জিতে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। হায়দরাবাদ বর্তমানে ১০টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছে। চারটিতে জয়, তিনটি ড্র এবং তিনটি ম্যাচে হেরে তাদের পয়েন্ট ১৫।

Mumbai City FC vs Hyderabad FC Live Streaming: কোথায়, কখন দেখবেন মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Hyderabad FC (Photo Credits: Twitter@HydFCOfficial)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) শনিবার টেবিল-টপার মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Mumbai City FC vs Hyderabad FC)। গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজামরা তাদের শেষ দুটি ম্যাচ চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে ৪-১ এবং ৪-২ গোলে জিতেছে। সোমবার মুম্বাই সিটি এফসি এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়েছে। সাসপেনশন কাটিয়ে আজ মুম্বই দলে ফিরবেন আহমেদ জাহোঃ। অন্যদিকে নিখিল পূজারি, ফ্রাঙ্ক সান্দাজা এবং সৌভিক চক্রবর্তীকে ছাড়াই আজ মাঠে নামবে হায়দরাবাদ। মুম্বই এখন পর্যন্ত ১০ ম্যাচ খেল ৮টিতে জিতে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। হায়দরাবাদ বর্তমানে ১০টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছে। চারটিতে জয়, তিনটি ড্র এবং তিনটি ম্যাচে হেরে তাদের পয়েন্ট ১৫।

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি কখন আছে?

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ১৬ জানুয়ারি, শনিবার হবে।

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কোথায় হবে?

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে।

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কখন শুরু হবে?

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টায়।

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে

(The above story first appeared on LatestLY on Jan 16, 2021 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).