Jordi Alba with Lionel Messi and Luis Suarez (Photo Credit: Jordi Alba/ IG)

Jordi Alba Retirement: প্রাক্তন স্পেন এবং বার্সেলোনা ডিফেন্ডার জর্ডি আলবা (Jordi Alba) মেজর লিগ সকার (MLS) মরসুমের শেষে ফুটবল থেকে অবসর নেবেন। লিওনেল মেসির (Lionel Messi) সতীর্থ ইন্টার মিয়ামির (Inter Miami) এই তারকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। আলবা ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বলেন, 'আমার জীবনের একটি সত্যিই অর্থপূর্ণ অধ্যায় বন্ধ করার সময় এসেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই মরসুমের শেষের সাথে সাথে আমার পেশাদার ফুটবল কেরিয়ার শেষ করছি। আমি এটা সম্পূর্ণ বিশ্বাস, শান্তি এবং আনন্দের সঙ্গে করছি।' আলবা তার কেরিয়ার শুরু করেন বার্সেলোনায় (Barcelona)। তখন দল ছাড়লেও ২০১২ সালে ভ্যালেন্সিয়া (Valencia) থেকে ১৪ মিলিয়ন ইউরোয় ফিরে আসেন এবং কাতালান ক্লাবে ১১ মরসুম কাটান। এরপর তিনি ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেন, যেখানে প্রাক্তন সতীর্থ মেসি, সেরজিও বুসকেটস (Sergio Busquets) এবং লুইস সুয়ারেজের (Luis Suarez) সঙ্গে যোগ দেন। Inter Miami vs New York City FC, Lionel Messi Goal Video: মেসির জোড়া গোলে নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে প্লে-অফে ইন্টার মিয়ামি; দেখুন গোলের ভিডিও

অবসরের ঘোষণা মেসির সতীর্থ ইন্টার মিয়ামি তারকা জর্ডি আলবার

 

View this post on Instagram

 

A post shared by Jordi Alba (@jordialbaoficial)

একঝলকে আলবার কেরিয়ার

৩৬ বছর বয়সী খেলোয়াড় ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। এর আগে তিনি স্পেনের হয়ে ৯৩টি ম্যাচ খেলেন। তিনি ইউরো ২০১২ বিজয়ী দলের অংশ ছিলেন, যেখানে ফাইনালে ইতালির বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়ে গোল করেন তিনি। আলবা বার্সেলোনায় ছয়টি লা লিগা (La Liga) শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগসহ (Champions League) ক্লাব বিশ্বকাপ ও পাঁচটি কোপা দেল রে (Copa del Rey) জিতেছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি লিগ কাপ (Leagues Cup) এবং সাপোর্টার্স' শিল্ড (Supporters’ Shield) জিতেছেন এবং নভেম্বর মাসে এমএলএস (MLS) প্লে-অফের পরে অবসর নিচ্ছেন।

মেসির সঙ্গে আলবার সম্পর্ক

মেসি এবং আলবা বার্সেলোনা সময় থেকেই একটি দুর্দান্ত পার্টনারশিপ শেয়ার করে ছেন। আলবা মেসির সঙ্গে একজোটে অসংখ্য গোল করেছেন। একসাথে তারা বার্সেলোনা এবং ইন্টার মিয়ামিতে ৪১৩টি খেলায় খেলেছেন। তার হঠাৎ অবসরের ঘোষণার পর মেসি তার পোস্টে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, 'তোমাকেই ধন্যবাদ, জর্ডি। আমি তোমাকে খুব মিস করব। এত সময় একসাথে কাটানোর পর, বাঁ দিকে তাকালে তোমাকে না দেখলে খুব অদ্ভুত লাগবে… কতগুলা অ্যাসিস্ট তুমি আমাকে বছরের পর বছর দিয়েছো… এখন আমাকে ব্যাক পাস কে দেবে???'