FA Community Shield 2024 Live Streaming: ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪, সরাসরি দেখবেন যেখানে

ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়; ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভে।

FA Community Shield 2024 Live Streaming: ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪, সরাসরি দেখবেন যেখানে
Manchester United vs Manchester City (Photo Credits: Manchester City & Manchester United/ X)

এফএ কমিউনিটি শিল্ড ২০২৪ (FA Community Shield 2024)-এর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (Manchester City)। এফএ কমিউনিটি শিল্ড হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ ও এফএ কাপ বিজয়ী দলের মধ্যকার নতুন ইংল্যান্ড ফুটবল মরসুমের বার্ষিক আয়োজন। প্রিমিয়ার লিগ জয়ী দল এফএ কাপ জিতলে লিগ রানার্সআপ দল এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। ম্যানেজার পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি গত মরসুমে ইতিহাস রচনা করে এবং প্রথম দল হিসাবে টানা চারবার প্রিমিয়ার লিগ শিরোপা জেতে। ওহাইও স্টেডিয়ামে চেলসিকে ৪-২ গোলে হারিয়ে প্রাক-মরসুম সফর শেষ করে এফএ কমিউনিটি শিল্ড ২০২৪-এর ফাইনালে উঠেছে সিটি। অন্যদিকে, এফএ কাপ ২০২৩-২৪ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড ২০২৪ ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আলেহান্দ্রো গারনাচো ও কোবি মাইনুর গোলে প্রথমার্ধে একটি করে গোল করে ইউনাইটেডকে ১৩তম এফএ কাপ শিরোপা এনে দেয়। Pepe Retires: ফুটবল থেকে অবসর পর্তুগাল তারকা পেপের, বিদায়ী বেলায় শ্রদ্ধা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

কবে, কোথায়, আয়োজিত হবে ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪? 

১০ আগস্ট লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে (Wembley Stadium, London) আয়োজিত হবে ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪।

কখন থেকে শুরু হবে ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪?

ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪?

ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪?

ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, ফাইনাল, এফএ কমিউনিটি শিল্ড ২০২৪ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Aug 10, 2024 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).