Liverpool Wins Premier League Title: অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের প্রিমিয়ার লিগ জয় লিভারপুলের

Liverpool Wins Premier League Title: অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের প্রিমিয়ার লিগ জয় লিভারপুলের
PREMIER LEAGUE CHAMPIONS Liverpool FC (Photo Credit: X@LFC)

অ্যানফিল্ডে রবিবার ভারতীয় সময় রাত ৯টা প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হয়েছিল লিভারপুল। লিভারপুলের কাছে এই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ এই ম্যাচ জিতলেই লিভারপুল চ্যাম্পিয়ন তো হবেই, আর তা না হলে অন্তত ড্র করলেও লিগ নিশ্চিত ছিল আর্না স্লটের দলের। তবে শুধু ড্র বা জয় নয় টটেনহ্যামকে (Tottenham Hotspur) ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি (English Premier League Title) ঘরে তুলল তারা।

লিভারপুল সবশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল (Liverpool Wins Premier League Title) ২০১৯-২০ মরসুমে। এরপর ২০২০-২১ মরসুমে তৃতীয়, ২০২১-২২ মরসুমে রানার্সআপ, ২০২২-২৩ মরসুমে পঞ্চম ও ২০২৩-২৪ মরসুমে তৃতীয় হয়েছিল তারা। গতকালের ম্যাচের আগে লিভারপুলের শিরোপা জয়ের মঞ্চ তৈরি হয়েছিল গত ২৪ এপ্রিল, সেদিনের ম্যাচে আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে। যার ফলে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনালের নামের পাশে পয়েন্ট দাঁড়ায় ৬৭। লিভারপুলের ৩৩ ম্যাচ শেষে পয়েন্ট ছিল ৭৯, অর্থাৎ আর্সেনালের সঙ্গে ১২ পয়েন্টের লিড ছিল তাঁদের। তাই  রবিবার আরেকটি পয়েন্ট হলেই আর্সেনাল বাকি ৪ ম্যাচ জিতলেও লিভারপুলকে ধরতে পারবে না এরকম অবস্থায় মাঠে নেমেছিল লিভারপুলের খেলোয়াড়রা।

 

অ্যানফিল্ডে খেলার শুরুতে পিছিয়ে পড়ে লিভারপুল। ১২ মিনিটে অ্যাওয়ে দলকে এগিয়ে দেন ডমিনিক সোলাঙ্কি। পিছিয়ে পড়তেই চেনা ঝাঁঝ ফেরে লিভারপুলের খেলায়। ১৮ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান দিয়াজ। মহম্মদ সালাহর তৈরি করে দেওয়া বল ধরে তা গোলের সামনে দিয়াজের জন্য রাখেন ডমিনিক জোবোস্জলাই। ১-১ করতে ভুল করেননি কলম্বিয়ান সুপারস্টার। ছ'মিনিট বাদে লিভারপুলকে ম্যাচে লিড এনে দেন অ্যালিস্টার। বক্সের বাইরে থেকে আর্জেন্তাইনের বাঁ-পায়ের শট বিপক্ষের জাল কাঁপিয়ে দেয়।বিরতির আগে তৃতীয় গোল কডি গাকপোর। অ্যালিস্টারের কর্নার বিপক্ষ রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে কোনাকুনি শটে ৩-১  করেন ডাচ স্ট্রাইকার। ওখানেই খেতাব জয় নিশ্চিত করে ফেলে 'রেডস'রা।  বিরতির পর খেলায় আরও গতি আনে স্লটের ছেলেরা। ৬৩ মিনিটে বাঁ-পায়ের জোরালো শটে মরশুমের ২৮ তম গোল করেন সালাহ। ছ'মিনিট বাদে আত্মঘাতী গোলে চ্যাম্পিয়নদের পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ হয়। জয়ের ফলে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করে খেতাব জয় নিশ্চিত করে লিভারপুল । সমসংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্টে দাঁড়িয়ে আর্সেনাল । তাই বাকি চার ম্যাচ জিতলেও লিভারপুলকে ছোঁয়া সম্ভব নয় তাদের। লিভারপুলের এই জয় গত চারবার খেতাবজয়ী ম্যাঞ্চেস্টার সিটির আধিপত্যেও থাবা বসাল ।

 

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).