Kerala Blasters vs Hyderabad FC, ISL Live Streaming: কেরল ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন কেরল ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ
আজ ২৬ ফেব্রুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। দু'দলই ইতিমধ্যেই প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। তবে টুর্নামেন্টের শেষের দিকে হেরে ছন্দপতন হোক সেটি কোনও দলই চাইবে না। এ ছাড়া গত ম্যাচে জামশেদপুরের কাছে হেরে হায়দরাবাদ হতভম্ব হয়ে গিয়েছিল এবং রবিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে সেই হার থেকে ঘুরে দাঁড়াতে চাইবেন মানোলো মার্কেজরা সেই সঙ্গে চাইবে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করতে। অন্যদিকে, কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এ টি কে মোহনবাগানের জয়ের পর কেরল ব্লাস্টার্স ৫ নম্বরে নেমে গেছে। ভ্রমণে তাদের ফর্ম অবশ্যই ইভান ভুকোমানোভিচকে খুশি করতে পারবে না, কারণ তারা শেষ পাঁচ ম্যাচ হেরেছে।
𝐌𝐀𝐓𝐂𝐇𝐃𝐀𝐘!
🆚 Kerala Blasters FC
🏟 Jawaharlal Nehru Stadium, Kochi
🕠 7:30 PM IST
📺 Live on the Star Sports Network, Hotstar, Jio TV#KBFCHFC #HyderabadFC #DeccanLegion #WeAreHFC #మనహైదరాబాద్ #ہماراحیدرآباد 💛🖤 pic.twitter.com/Md0nmi45wq— Deccan Legion (@DeccanLegion) February 26, 2023
কবে, কোথায় আয়োজিত হবে কেরল ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি?
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Saltlake Stadium, Kolkata) কেরল ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে কেরল ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে কেরল ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Feb 26, 2023 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

