Kerala Blasters FC vs NorthEast United FC, ISL Live Streaming: কেরল ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)

জেনে নিন কবে, কোথায়, কীভাবে দেখবেন কেরল ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ

Kerala Blasters FC vs NorthEast United FC, ISL Live Streaming: কেরল ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
Rahul KP (Photo Credit: Kerala Blasters/ Twitter)

আজ ২৯ জানুয়ারি, রবিবার ইন্ডিয়ান সুপার লিগে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র (NorthEast United) বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেরল ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Kochi) কেরল ব্লাস্টার্স বনাম নর্থ-ইস্ট ইউনাইটেডের ম্যাচ অনুষ্ঠিত হবে। পরপর দু'বার হারের পর কেরল ব্লাস্টার্সের এখন ঘরের মাঠে খেলতে নামবে। শেষ ম্যাচে ইভান ভুকমানভিচের (Ivan Vukmanovic) দল এফসি গোয়ার কাছে তিন গোলে হেরে যায়। ২৫ পয়েন্ট নিয়ে কেরল ব্লাস্টার্স এখন চার নম্বরে। অন্যদিকে, ইন্ডিয়ান সুপার লিগ এখনও পর্যন্ত নর্থ-ইস্ট ইউনাইটেডের জন্য ভয়ঙ্কর। মাত্র চার পয়েন্ট নিয়ে ভিনসেঞ্জো আনিসের (Vincenzo Annese) দল এখন পয়েন্ট টেবিলের তলানিতে। শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে ৪-০ গোলে হারতে হয়েছিল নর্থ-ইস্ট ইউনাইটেডকে। শেষ বার কেরল ব্লাস্টার্স বনাম নর্থ-ইস্ট ইউনাইটেডের ম্যাচে হাইল্যান্ডার্সকে ০-৩ গোলে হারায় কেরল ব্লাস্টার্স।

কবে, কোথায় আয়োজিত হবে কেরল ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি?

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Kochi) কেরল ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে কেরল ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি?

ইন্ডিয়ান সুপার লিগে কেরল ব্লাস্টার্স এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 29, 2023 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).