ISL 2023 Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়

ISL 2023 Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
Kerala Blasters (Photo Credit: @KeralaBlasters/ X)

বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)-র ম্যাচের পরই কোচি যাচ্ছেন কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে। আকাশ মিশ্র, রাহুল ভেকে, গ্রেগ স্টুয়ার্ট এবং বিক্রম প্রতাপ সিংকে ছাড়াই মাঠে নামতে হবে আইল্যান্ডারদের। এদিকে এফসি গোয়াকে (FC Goa) টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্লাস্টার্স। শীতের বিরতির আগে যে মুম্বইকে আরও একটা ম্যাচ খেলতে হবে, সেই ম্যাচেও বড়সড় জয় পেতে চাইবে তারা। এমনিতেও ইভান ভুকোমানোভিচের (Ivan Vukomanovic) দল ঘরের মাঠের দর্শকদের সামনে অপ্রতিরোধ্য তবে আইল্যান্ডারদের নিজেদের জন্য ইতিবাচক ফলাফলের জন্য তাদের সেরা খেলাটা দেখাতে হবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ২ এবং ৩ নম্বরে রয়েছে কেরল এবং মুম্বই। ISL 2023 Live Streaming: বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

২৪ ডিসেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Kochi) আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি এফসি বনাম কেরল ব্লাস্টার্স এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Dec 24, 2023 03:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).