SC East Bengal vs ATK Mohun Bagan: কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে দিল এটিকে মোহনবাগান
ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) বিরুদ্ধে ৩-০ জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। ১২ মিনিটে রয় কৃষ্ণর ১-০ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ২ মিনিটের ব্যবধানে ইস্টবেঙ্গলের জালে আবারও বল জড়িয়ে দেয় সবুজ মেরুন।
ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) বিরুদ্ধে ৩-০ জয় পেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোল করলেন রয় কৃষ্ণ, মনবীর সিং, লিস্টন কোলাসো। ম্যাচের সেরা হলেন জনি কাউকো ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। ১২ মিনিটে রয় কৃষ্ণর ১-০ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ২ মিনিটের ব্যবধানে ইস্টবেঙ্গলের জালে আবারও বল জড়িয়ে দেয় সবুজ মেরুন।
১৪ মিনিটে দ্বিতীয় গোল করেন মনবীর সিংহের। ২৩ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে তৃতীয় গোল লিস্টন কোলাসোর। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান।
After fireworks in the first half, @atkmohunbaganfc picked up a comprehensive win in the Kolkata Derby.#SCEBATKMB#HeroISL#LetsFootballpic.twitter.com/bEftLGTOpW
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2021
তবে দ্বিতীয়ার্ধে বাড়ল না ব্যবধান। বহু চেষ্টা করেও গোলের ব্যবধান কমাতে পারেনি লাল হলুদ শিবির। ৩-০ গোলেই এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান। আইএসএলে ডার্বি জয়ের হ্যাটট্রিক করল আন্তোনিও লোপেজ হাবাস ব্রিগেড।
(The above story first appeared on LatestLY on Nov 27, 2021 09:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

