SC East Bengal vs FC Goa: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এফসি গোয়ার মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs FC Goa)। তিলক ময়দানে হবে এই ম্যাচ। রবিবার ওড়িশা এফসিকে হারিয়ে লিগে প্রথম জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে লিগে ১০ নম্বরে রয়েছে রবি ফাওলার ব্রিগেড। এফসি গোয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী ফাওলার। অন্যদিকে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া। টুর্নামেন্ট এখনও পর্যন্ত চারটি ম্যাচ জেতা এফসি গোয়া শক্তির বিচারে এসসি ইস্টবেঙ্গলের থেকে কিছুটা হলেও এগিয়ে।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: দেবজিৎ মজুমদার, ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল, মিলান সিং, রাজু গায়কওয়াদ, মহম্মদ রফিক, হাওবাম সিং, মট্টি স্টেইনম্যান, বিকাশ জাইরু; জ্যাক মাগোমা, অ্যান্টনি পিলিংটন।
এফসি গোয়া-র সম্ভাব্য প্রথম একাদশ: মহম্মদ নওয়াজ; সেরিটন ফার্নান্দেস, ইভান গঞ্জালেজ, জেমস ডোনাচি, সেভিয়ার গামা; এডু বেদিয়া, লেনি রডরিগস; আলেকজান্ডার জেসুরাজ, ব্র্যান্ডন ফার্নান্দিস, জর্হে মেন্ডোজা আরটিজ; ইগর অ্যাঙ্গুলো।
পরিসংখ্যান: এই প্রথম দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
(The above story first appeared on LatestLY on Jan 06, 2021 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).