NorthEast United FC vs FC Goa: আইএসএলে আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এফসি গোয়া; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ মুখোমুখি হচ্ছে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও এফসি গোয়া (NorthEast United FC vs FC Goa)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। উজ্জীবিত নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের শেষ তিনটি আইএসএল ম্যাচ জিতেছে। তারা জামশেদপুর এফসি, এটিকে মোহনবাগান এফসি, এবং মুম্বাই সিটি এফসি কে হারিয়েছে। ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৫ তম স্থানে রয়েছে তারা। খালিদ জামিলের অধীনে এই দলের অনেক উন্নতি চোখে পড়ছে। অন্যদিকে এফসি গোয়া সাত ম্যাচ অপরাজিত থাকার লক্ষ্যে নামছে। এর মধ্যে টানা তিনটি ম্যাচ ড্র রয়েছে। গৌড়রা পুরো মরশুম জুড়ে ধারাবাহিক ছিল এবং টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে। জুয়ান ফেরান্দোদের দলে বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় রয়েছে।

নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: সুভাশিস রায়, প্রোভাত লাকরা, মাশুর শেরিফ, বেঞ্জামিন লাম্বোট, নিম দোর্জি, লালেংমাভিয়া, খাসা কামারা, ফেডেরিকো গাল্লেগো, লুইস মাচাডো, দেশোর ব্রাউন, সুহায়ার ভিপি।
এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ: ধীরাজ সিং, ইভান গনজালেজ, আদিল খান, জেমস ডোনাচি, সেভিয়ার গামা, মোহাম্মদ আলী, প্রিন্সটন রেবেলো, আলেকজান্ডার জেসুরাজ, আলবার্তো নোগুয়েরা, জর্জি আরতিজ, ইগর অ্যাঙ্গুলো।
পরিসংখ্যান: দুই দল এর আগ ১৩ বার মুখোমুখি হয়েছে। নর্থইস্ট ইউনাইটেড জিতেছে ২টি ম্যাচে, ৫টি ম্যাচে জিতেছে গোয়া। বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে।
(The above story first appeared on LatestLY on Feb 04, 2021 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).