NorthEast United FC vs ATK Mohun Bagan: আইএসএলে-র সেমি ফাইনালে আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগান; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় সেমি ফাইনালের প্রথম লিগের ম্যাচে আজ মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও এটিকে মোহনবাগান (NorthEast United FC vs ATK Mohun Bagan)। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। খালিদ জামিলের ছেলেরা এই মরশুমে দারুন খেলেছে। টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর হাইল্যান্ডাররা প্লে অফে জায়গা করে নেয়। দলের ছেলেদের থেকে তাদের সেরাটা বের করে আনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে জামিল। অন্যদিকে এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ আশা করবেন যে তার দল লিগের শেষ খেলায় মুম্বাই সিটি এফসির কাছে হারের জ্বালা ভুলে আজ মাঠে নামবে। লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে চোট পান দলের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন। মুম্বইয়ের বিরুদ্ধে বাকি ম্যাচে খেলতে পারেননি তিনি। আজ তাঁকে বাদ রেখেই প্রথম সেমিফাইনালে নামতে চলেছে হাবাস ব্রিগেড।
ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় সেমি ফাইনালের প্রথম লিগের ম্যাচে আজ মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও এটিকে মোহনবাগান (NorthEast United FC vs ATK Mohun Bagan)। গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। খালিদ জামিলের ছেলেরা এই মরশুমে দারুন খেলেছে। টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর হাইল্যান্ডাররা প্লে অফে জায়গা করে নেয়। দলের ছেলেদের থেকে তাদের সেরাটা বের করে আনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে জামিল।
অন্যদিকে এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ আশা করবেন যে তার দল লিগের শেষ খেলায় মুম্বাই সিটি এফসির কাছে হারের জ্বালা ভুলে আজ মাঠে নামবে। লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে চোট পান দলের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন। মুম্বইয়ের বিরুদ্ধে বাকি ম্যাচে খেলতে পারেননি তিনি। আজ তাঁকে বাদ রেখেই প্রথম সেমিফাইনালে নামতে চলেছে হাবাস ব্রিগেড।
নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: সুভাশিস রায় চৌধুরী, বেঞ্জামিন লাম্বোট, ডিলান ফক্স, আশুতোষ মেহতা, গুরুজিন্দর কুমার, লালেংমাওয়িয়া, খাসা কামারা, ফেডেরিকো গাল্লেগো, ভিপি সুহায়ার, নবমইংবা মেটেই, দেশর্ন ব্রাউন।
এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ: অরিন্দম ভট্টাচার্য, তিরি, সালাম রঞ্জন সিং, প্রীতম কোটাল, সুভাষিশ বোস, কার্ল ম্যাকহাগ, লেনি রডরিগস, ডেভিড উইলিয়ামস, এদু গার্সিয়া, মনভীর সিং, রয় কৃষ্ণ।
পরিসংখ্যান: দুই দল এর আগে মাত্র ২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। একটি করে ম্যাচ জিতেছে দুই দলই।
(The above story first appeared on LatestLY on Mar 06, 2021 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

