Mumbai City FC vs Odisha FC: আইএসএলে আজ মুম্বাই সিটি এফসি বনাম ওড়িশা এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) মুম্বাই সিটি এফসি-র (Mumbai City) মুখোমুখি ওড়িশা এফসি (Odisha FC)। বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পরপর দুটি ম্যাচে জয় পেয়ে একেবারে চাঙ্গা মুম্বই। গত ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, নিজেদের গত ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এটিকে মোহনবাগানের কাছে হেরেছে ওড়িশা। তাছাড়া চোটে জর্জরিত তারা। বিনিত রাই, জেরি মাভিহমিংথঙ্গা ব্র্যান্ডন এবং মার্সেলিনহোর চোট রয়েছে। এছাড়াও মিডফিল্ডার রেইনিয়ার ফার্নান্দেস চোটের কারণে এই ম্যাচে খেলবেন না বলেই মনে করা হচ্ছে।

মুম্বাই সিটি এফসি-র সম্ভাব্য একাদশ: অমরিন্দর সিং; মহম্মদ রাকীপ, মুরতাদা ফল, সার্থক গোলুই, মন্দার রাও দেশাই, আহমেদ জাহো, রাওলিন বোর্গেস, সি গড্ডার্ড, হুগো বোমাস, বিপিন সিং, অ্যাডাম লে ফন্ড্রে।
ওড়িশা এফসি-র সম্ভাব্য একাদশ: কমলজিৎ সিং, শুভম সারঙ্গি, জ্যাকব ট্রাট, স্টিভেন টেলর, হেন্ড্রি আন্তোনয়, কোল আলেকজান্ডার, গৌরব বোরা, নন্দকুমার সেকার, স্যামুয়েল লালমুয়ানপিয়া, লাইশরাম সিং, মানুয়েল ওনউউ
পরিসংখ্যান: এর আগে দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে। মুম্বই জিতেছে ৫ বার। ওড়িশা জিতেছে ৪ বার। ৩টি ম্যাচ ড্র হয়েছে।
(The above story first appeared on LatestLY on Dec 06, 2020 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).