Mumbai City FC vs Hyderabad FC: আইএসএলে আজ মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হায়দরাবাদ এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) শনিবার টেবিল-টপার মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Mumbai City FC vs Hyderabad FC)। গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজামরা তাদের শেষ দুটি ম্যাচ চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে ৪-১ এবং ৪-২ গোলে জিতেছে। সোমবার মুম্বাই সিটি এফসি এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়েছে। সাসপেনশন কাটিয়ে আজ মুম্বই দলে ফিরবেন আহমেদ জাহোঃ। অন্যদিকে নিখিল পূজারি, ফ্রাঙ্ক সান্দাজা এবং সৌভিক চক্রবর্তীকে ছাড়াই আজ মাঠে নামবে হায়দরাবাদ। মুম্বই এখন পর্যন্ত ১০ ম্যাচ খেল ৮টিতে জিতে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। হায়দরাবাদ বর্তমানে ১০টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছে। চারটিতে জয়, তিনটি ড্র এবং তিনটি ম্যাচে হেরে তাদের পয়েন্ট ১৫।

. (Photo Credits: Facebook / Mumbai City FC)

মুম্বাই সিটি এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অমরিন্দর সিং; মহম্মদ রাকীপ, মোরতদা পতন, হার্নান সান্টানা, মন্দার রাও ডেসাই; রোলিন বোর্জেস, আহমেদ জাহোঃ; রায়নিয়ার ফার্নান্দেস, হুগো বোমোস, বিপিন সিং; অ্যাডাম লে ফনড্রে।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: লক্ষ্মীকান্ত কাট্টিমানি; আশীস রাই, ওদেই ওনাইন্ডিয়া, চিংলেনসানা সিং, আকাশ মিশ্র; ল্লুইস স্যাস্ত্রে, জোয়াও ভিক্টর; জোয়েল চিয়ানিজ, হালিচরণ নারজারি, মহম্মদ ইয়াসির; আরিদানে সান্তনা।

পরিসংখ্যান: দুই দল এর আগ ৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। একটি করে ম্যাচ জিতেছে দুই দলই। একটি ম্যাচ ড্র হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jan 16, 2021 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).