FC Goa vs Mumbai City FC: আইএসএল আজ এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি, জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (ISL 2020-21) সপ্তম ম্যাচে আজ এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। জয়ের বিচারে এফসি গোয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল। যেখানে তারা ১০৯ ম্যাচ খেলে ৫১টিতে জয় পেয়েছে। অন্যদিকে মুম্বাই ১০১টি ম্যাচ খেলে ৩৮টিতে জয় পেয়েছে। তালিকায় তারা চতুর্থ স্থানে রয়েছে। এফসি গোয়া তাদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। পিছিয়ে থেকে দুর্দান্তভাবে তারা ম্যাচে ফেরে।

FC Goa vs Mumbai City FC: আইএসএল আজ এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি, জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Amrinder Singh (Photo Credits: Twitter/Mumbai City FC)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (ISL 2020-21) সপ্তম ম্যাচে আজ এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। জয়ের বিচারে এফসি গোয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল। যেখানে তারা ১০৯ ম্যাচ খেলে ৫১টিতে জয় পেয়েছে। অন্যদিকে মুম্বাই ১০১টি ম্যাচ খেলে ৩৮টিতে জয় পেয়েছে। তালিকায় তারা চতুর্থ স্থানে রয়েছে। এফসি গোয়া তাদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। পিছিয়ে থেকে দুর্দান্তভাবে তারা ম্যাচে ফেরে।

এফসি গোয়ার সম্ভাব্য একাদশ: মহম্মদ নওয়াজ, ইভান গ্যারিডো, জেমস ডোনাচি, সানসন পেরেইরা, সেরিটন ফার্নান্দেস, প্রিন্সটন রেবেলো, এডু বেদিয়া, লেনি রড্রিগেস, ইগর অ্যাঙ্গুলো, জর্জি আর্তেজ, সেমিনে দৌঞ্জেল।

মুম্বাই সিটি এফসির সম্ভাব্য একাদশ: অমরিন্দর সিং, হার্নান, সার্থক গোলুই, মন্দার দেশাই, মহম্মদ রাকিপ, হুগো বোমোস, আহমেদ জাহোহ, রাওলিন বোর্জেস, বার্থলোমিউ ওগবেচে, রেনিয়ার ফার্নান্দেস, অ্যাডাম লে ফনড্রে।

পরিসংখ্যান: এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি অতীতে ১৪ বার মুখোমুখি হয়েছে। ৭টি ম্যাচে জিতেছে গোয়া, ৪টি ম্যাচে জিতেছে মুম্বাই। এছাড়াও ৩টি ম্যাচ ড্র হয়েছে।

(The above story first appeared on LatestLY on Nov 25, 2020 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).