FC Goa vs Mumbai City FC: আইএসএলে-র সেমি ফাইনালে এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) সেমি ফাইনালের খেলা। সেমি ফাইনালের প্রথম লিগের ম্যাচে আজ মুখোমুখি হবে এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসি (FC Goa vs Mumbai City FC)।গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের গত ম্যাচে এফসি গোয়া হায়দরাবাদ এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আইএসএল-র সেমিফাইনালে চতুর্থ প্লে অফের জায়গাটি সুরক্ষিত করতে তাদের আজ ড্র দরকার। এফসি গোয়া এই মরশুমে ১০টি ড্র করেছে এবং শেষ ১৩ টি আইএসএল ম্যাচে অপরাজিত রয়েছে।
(The above story first appeared on LatestLY on Mar 05, 2021 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

