FC Goa vs Jamshedpur FC: আইএসএলে আজ এফসি গোয়ার মুখোমুখি জামশেদপুর এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এফসি গোয়ার মুখোমুখি হবে জামশেদপুর এফসি (FC Goa vs Jamshedpur FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এফসি গোয়া ১০টি ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। জুয়ান ফেরান্দোর ছেলেরা ধারাবাহিকতা দেখাতে পারেনি। গত ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ওভেন কোয়েলের জামশেদপুর এফসিও তেমন ধারাবাহিকতা দেখাতে পারেনি। রেড মাইনাররা ১০টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। বেশিরভাগ ম্যাচেই প্রথম দিকে লিড নেওয়া সত্ত্বেও জামশেদপুর এফসি-কে ম্যাচ জিততে কঠিন লড়াই করত হয়েছে। গত ম্যাচে তারা কেরালা ব্লাস্টার্সের কাছে ২-৩ স্কোরলাইনে হেরেছে।

FC Goa (Photo Credits: Twitter/FC Goa)

এফসি গোয়া-র সম্ভাব্য প্রথম একাদশ: মহম্মদ নওয়াজ, ইভান গনজালেজ, জেমস ডোনাচি, সেরিটন ফার্নান্দেস, সেভিয়ার গামা, জর্জে মেন্ডোজা, ব্র্যান্ডন ফার্নান্দেস, প্রিন্সটন রেবেলো, আলেকজান্ডার জেসুরাজ, এদু বেদিয়া, ইগর অ্যাঙ্গুলো।

জামশেদপুর এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: টিপি রেহেনেশ, জোনার লরেনকো, রিকি লাল্লামামা, পিটার হার্টলি, স্টিফেন ইজে, আইটার মনরয়, আলেকজান্দ্রে লিমা, জ্যাকিচাঁদ সিং, মোহাম্মদ মোবাশির, নেরিজাস ভালস্কিস, অনিকেত যাদব।

পরিসংখ্যান: দুই দল এর আগে ৭ বার মুখোমুখি হয়েছে। গোয়া জিতেছে ৪ বার, জামশদপুর জিতেছে ২টি ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jan 14, 2021 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).