Messi Tests Positive For Covid-19: করোনাভাইরাসে আক্রান্ত ফুটবলার লিওনেল মেসি
করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন আর্জেন্টিনা ও পিএসজি (PSG)-র তারকা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। এক বিবৃতিতে এই খবর জানিয়েছে পিএসজি। সাতবারের ব্যালন ডি'অর বিজয়ী মেসি ছাড়াও পিএসজি-র আরও তিনজন খেলোয়াড় কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন, লেফট-ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সি মিডফিল্ডার নাথান বিতুমাজালা।
করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন আর্জেন্টিনা ও পিএসজি (PSG)-র তারকা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, সাতবারের ব্যালন ডি'অর বিজয়ী মেসি ছাড়াও পিএসজি-র আরও তিনজন খেলোয়াড় কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন, লেফট-ব্যাক জুয়ান বার্নাট (Juan Bernat), ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো (Sergio Rico) এবং ১৯ বছর বয়সি মিডফিল্ডার নাথান বিতুমাজালা ( Nathan Bitumazala)।
দলের বিবৃতিতে আরও জানানো হয়েছে যে চার প্লেয়ার ছাড়াও তাদের এক কর্মী সদস্যও কোভিডে আক্রান্ত। সবাই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।
আগামীকাল রাতে ফরাসি কাপের ম্যাচে ভ্যানেসের বিরুদ্ধে খেলতে নামবে পিএসজি।
(The above story first appeared on LatestLY on Jan 02, 2022 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

