Hyderabad FC vs NorthEast United FC Live Streaming: হায়দরাবাদ এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, কখন এবং কোথায় দেখবেন সরাসরি (ভারতীয় সময় অনুসারে)
এখানে আপনি হায়দরাবাদ এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কিভাবে দেখবেন তা জেনে নিন
নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) তাদের শেষ ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) ম্যাচে শক্তিশালী এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) পরাজিত করে। মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জয় নর্থইস্ট ইউনাইটেডের। বৃহস্পতিবার দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসি-র ( Hyderabad FC) বিরুদ্ধে জয়ের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে এখন মরিয়া হাইল্যান্ডাররা। হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে (GMC Balayogi Athletic Stadium) ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি ও নর্থ-ইস্ট ইউনাইটেড। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে (Bengaluru FC) 0-3 গোলে হারিয়েছে হায়দরাবাদ এফসি। ইন্ডিয়ান সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা এখনও পর্যন্ত আটটি ম্যাচ জিতেছে।
কবে, কোথায় আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি?
হায়দরাবাদের জি.এম.সি. বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে (G.M.C. Balayogi Athletic Stadium) নর্থ-ইস্ট ইউনাইটেড এফসির (NorthEast United FC) মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি ( Hyderabad FC)।
কখন থেকে শুরু হবে হায়দরাবাদ এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে হায়দরাবাদ এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
? For one last time in 2022, it's Matchday!
Let's finish this memorable year with a strong performance at home, boys ?#HFCNEU #WeAreHFC #మనహైదరాబాద్ #HyderabadFC pic.twitter.com/c4GNwbNHI0
— Hyderabad FC (@HydFCOfficial) December 29, 2022
(The above story first appeared on LatestLY on Dec 29, 2022 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

