FIFA Women's World Cup Day 3 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপে জানুন তৃতীয় দিনের ম্যাচের সূচি

ভারতীয় সময় অনুসারে ইংল্যান্ড বনাম হাইতির ম্যাচ শুরু হবে ৩ঃ৩০টেয় এবং ডেনমার্ক বনাম চীনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়

FIFA Women's World Cup Day 3 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপে জানুন তৃতীয় দিনের ম্যাচের সূচি
Japan Women Soccer Team (Photo Credit: @YOL_sports/ Twitter)

ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ শনিবার ২২ জুলাই প্রথম ম্যাচে গ্রুপ 'ই' র মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম মুখোমুখি হয় এবং ৩-০ গোলে মার্কিন মেয়েরা জয় পায়। পরবর্তী ম্যাচে এখন জাম্বিয়া বনাম জাপান খেলছে যেখানে ১-০ গোলে জাপান এগিয়ে। এরপর গ্রুপ ডির ম্যাচে ইংল্যান্ড বনাম হাইতি এবং ডেনমার্ক বনাম চীন মুখোমুখি হবে। FIFA Women’s World Cup 2023: শুরু হয়ে গিয়েছে ফিফা মহিলা বিশ্বকাপ; জানুন দল, সূচি, ফলাফল

ভারতীয় সময় অনুসারে ইংল্যান্ড বনাম হাইতির ম্যাচ শুরু হবে ৩ঃ৩০টেয় এবং ডেনমার্ক বনাম চীনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।

(The above story first appeared on LatestLY on Jul 22, 2023 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).