FIFA Women's World Cup Day 10 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, দিন ১০, জানুন ম্যাচের সূচি
আজ মুখোমুখি হবে সুইডেন বনাম ইতালি, ফ্রান্স বনাম ব্রাজিল এবং পানামা বনাম জ্যামাইকা
ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ ২৯ জুলাই গ্রুপ 'জি' র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সুইডেন এবং ইতালি। এরপর গ্রুপ 'এফ'র পরের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল এবং দিনের শেষ ম্যাচে গ্রুপ 'এফ'র ম্যাচে পানামা বনাম জামাইকা খেলবে। Argentina vs South Africa, FIFA Women's World Cup: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর্জেন্টিনার ড্র, বিদায়ের মুখে মেসির দেশের মেয়েরা
শনিবার, ২৯ জুলাই
গ্রুপ জি: সুইডেন বনাম ইতালি (ভারতীয় সময় দুপুর ১ঃ০০টায়)
গ্রুপ এফ: ফ্রান্স বনাম ব্রাজিল (ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়)
গ্রুপ এফ: পানামা বনাম জ্যামাইকা (ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়)
We're back and ready to rock again! 😎 #FIFAWWC | #BeyondGreatness
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 29, 2023
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।
(The above story first appeared on LatestLY on Jul 29, 2023 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

